মুকল রায় বিজেপি যোগ দেওয়ার তিন বছর পর পদ পেলেন, হলেন সহ-সভাপতি, Mukul Roy gets post as vice president in BJP after three years of joining

পুজোর আগেই সুখবর পেলেন মুকুল রায়

পুজোর আগেই সুখবর পেলেন মুকুল রায়

২০১৭ সালে ঠিক পুজোর পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল রায়। একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। তারপর তাঁর নেতৃত্বে বাংলায় দু-দুটি নির্বাচন লড়েছে বিজেপি। আশাতীত সাফল্যও দিয়েছেন তিনি। কিন্তু কোনও পদ জোটেনি তাঁর।

পদপ্রাপ্তি নিয়ে নানা জল্পনা, অবশেষে...

পদপ্রাপ্তি নিয়ে নানা জল্পনা, অবশেষে…

বহুবার তাঁর পদপ্রাপ্তি নিয়ে নানা জল্পনা হয়েছে। কখনও রটেছে, তাঁকে রাজ্য়সভার সাংসদ করে কেন্দ্রীয়মন্ত্রিত্ব দেওয়া হবে। কারণ তার মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। কখনও রটেছে, তাঁকে বড় কোনও পদ দেওয়া হবে। কিন্তু দিনের পর দিনে বছরের পর বছর কেটে গিয়েছে, কোনও পদ মেলেনি তাঁর।

তৃণমূলকে হারানোই লক্ষ্য, এবার পেলেন পদও

তৃণমূলকে হারানোই লক্ষ্য, এবার পেলেন পদও

সম্প্রতি রাজ্য বিজেপির নয়া কমিটি গঠনের পর যখন মুকুল অুগামীরা সবাই পদ পেয়ে গেলেন, তখন মুকুলকে নিয়ে অন্যরকম সমালোচনা শুরু হল। তিনি বিজেপিতে পদ পেতে দিল্লি দরবার করেছেন বলেও রটে গেল। কিন্তু মকুল রায় বারবার সেই জল্পনা উড়িয়ে জানিয়ে দিয়েছেন, তিনি কোনও পদ চান না, ২০২১-এ তৃণমূলকে হারানোই তাঁর একমাত্র লক্ষ্য।

২০২১-এর আগে জল্পনার অবসান মুকুবকে নিয়ে

২০২১-এর আগে জল্পনার অবসান মুকুবকে নিয়ে

তবে মুকুল রায়কে ২০১৯-এর নির্বাচনের আগে ও পরে যেভাবে সক্রিয় দেখা গিয়েছে, ২০২১-এর আগে এই করোনা পরি্স্থিতিতে তেমন সক্রিয় লাগেনি। বরং বারেবারে তিনি জড়িয়ে পড়েছেন বিতর্কে। তাঁকে নিয়ে নানা জল্পনার মধ্যেই রাজনৈতিক মহলে চর্চা হয়েছে তাঁরা তৃণমূলে ফেরা নিয়ে।

বাংলায় চাণক্যের মর্যাদার পর হলেন সহ সভাপতি

বাংলায় চাণক্যের মর্যাদার পর হলেন সহ সভাপতি

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেন, মুকুল রায় বিজেপিতে গুরুত্ব না পেয়ে ফিরে যেতে পারেন তৃণমূলে। কিন্তু মুকুল রায়কে ফে্র সক্রিয় করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। তাঁকে বাংলায় চাণক্যের মর্যাদাও দেন তিনি। এরপর দিল্লিতে বঙ্গ বিজেপির তিনদিনের বৈঠক হয়ে যাওয়ার পরই এল খুশির খবর।

২০২১-এই পাখির চোখ বিজেপির

২০২১-এই পাখির চোখ বিজেপির

বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন, মুকুল রায় হলেন কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি। উল্লেখ্য তিনি তৃণমূলেও এই পদে ছিলেন। মুকুল ছাড়াও মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক করা হলয রাজু সিং বিস্ত হলেন বিজেপির জাতীয় মুখপাত্র। ২০২১-এ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই এই রদবদল করা হল বলে বিশেষজ্ঞদের অভিমত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রেকর্ড চুক্তিতে বাগানে যোগ দিয়ে সন্দেশ বললেন "জয় মোহনবাগান, আমি আসছি!"

Sat Sep 26 , 2020
নিজস্ব প্রতিবেদন:  চলতি বছরের মে মাসে কেরালা ব্লাস্টার্স-এর সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন করেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এরপর সন্দেশ ঝিঙ্গান এর পরবর্তী গন্তব্য কোথায়? সেই নিয়ে জল্পনার অন্ত ছিল না! মাঝে শোনা গিয়েছিল এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছে সন্দেশের। এদিকে নতুন […]

You May Like

Breaking News

Recent Posts