হাইলাইটস
- দক্ষিণ গুজরাতে ভূমিকম্প
- ভূমিকম্পের তীব্রতা ৩.৩
- বিকেল ৫টা ১৯ মিনিটে কম্পন
- প্রাণহানির খবর নেই
- সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি
গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ (ISR) সূত্রে জানানো হয়েছে, ৩.৩ মাত্রার ভূমিকম্পের উত্সস্থল ছিল ভারুচ শহর থেকে ৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। সোমবার বিকেল ৫টা বেজে ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভারুচের কালেক্টর এমডি মোদিয়া জানান, কম্পন টের পেয়ে লোকজন ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে, শহরের কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পে হতাহতের ঘটনাও ঘটেনি।
