corona in india: করোনা LIVE: ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৪ হাজার ৩৯৯! – coronavirus live updates world, india and west bengal in bengali

অন্তত ২ লক্ষ মানুষের মৃত্যুর পরে ইউরোপে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় রয়েছে তারা। স্পেনে যাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে অস্ট্রিয়া। খারাপ অবস্থা স্পেনের। বেলজিয়ামকেও রেড-জ়োন হিসেবে দেখছে ফিনল্যান্ড, ব্রিটেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, অল্পবয়সিরা একেবারেই বিপন্মুক্ত নন। তাদের সাম্প্রতিক পর্যবেক্ষণ— সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২৫ থেকে ৬৪ বছর বয়সিরা। কিশোর-তরুণদের মধ্যে সংক্রমণের প্রবণতা ছ’গুণ বেড়ে গিয়েছে। বাচ্চা ও শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনাও বেড়েছে সাত গুণ। এ কথা জানানোর পাশাপাশি হু সতর্কবার্তা দিয়েছে যে— ভবিষ্যতে ভ্যাকসিন আবিষ্কার হলে, বড় দেশগুলো যদি তা কুক্ষিগত করে রাখে, গরিব দেশুগুলো যদি প্রতিষেধক না-পায়, ভুগতে হবে ধনীদেরও।

সারা দেশে ২৪ ঘণ্টার নিরিখে করোনা সংক্রমণ শুক্রবারই প্রথম বার ৬০ হাজারের গণ্ডি টপকেছিল। সেই ধারা বহাল রইল শনিবারও। এ দিন সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ৫৩৭ জন। এর ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০ লক্ষ ৮৮ হাজার ৬১১। এ দিন করোনা সংক্রমণের হার ১০ শতাংশের উপরেই রয়েছে। সারা দেশের করোনা পরিস্থিতিতে উদ্বেগের ছবিটা ফের এক বার উঠে এসেছে এ দিন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও শুরু থেকেই স্বস্তি দিয়ে আসছে। এখনও পর্যন্ত মোট ১৪ লক্ষ ২৭ হাজার ৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৮.৩২ শতাংশ সুস্থ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন।

প্রথম থেকেই করোনা সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। সেখানে ৪ লক্ষ ৯০ হাজার ২৫৬২ জন করোনা আক্রান্ত। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাডুতে মোট আক্রান্ত ২ লক্ষ ৮৫ হাজার ২৪ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

কোভিড মৃত্যুর সংখ্যার মাপকাঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নজরে পশ্চিমবঙ্গের পাঁচ জেলা— কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং মালদহ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিবেদনে পরিষ্কার করে বলা হয়েছে, ওই আট রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে আবার ১৩টি জেলায় সর্বাধিক করোনা পজিটিভ কেস রিপোর্ট করা হয়েছে। এই ১৩টি জেলার মধ্যে আবার পশ্চিমবঙ্গেরই রয়েছে ৫টি। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও উত্তরবঙ্গের মালদা। এ ছাড়াও রয়েছে দিল্লি, বিহারের পটনা, অসমের কামরূপ মেট্রো, ঝাড়খণ্ডের রাঁচি, কেরালার আলাপ্পুঝা ও তিরুবনন্তপুরম, ওডিশার গঞ্জম এবং উত্তরপ্রদেশের লখনউ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Priyanka Chopra Jonas and Nick Jonas rescue a husky, name him Panda : Bollywood News

Sun Aug 9 , 2020
Priyanka Chopra Jonas and Nick Jonas have a new addition to their family. The couple already has two dogs, and now, they have adopted a rescue puppy, a husky and have named him Panda. With Priyanka Chopra Jonas and Nick Jonas being adorable parents to Diana and Gino, we’re pretty […]

You May Like

Breaking News

Recent Posts