PM Modi Private Plane: বিলাসবহুল এই বিমানেই বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর? জানুন সত্য-তথ্য – congress leader jitu patwari falsely passes off lavish boeing -787 jet as pm modi’s aircraft

এই সময় সত্য-তথ্য ডেস্ক

দাবি
দামি ও বিলাসবহুল এক প্রাইভেট বিমান। যার প্রতি অংশে হাতের নাগালে বিলাসিতার সুযোগ রয়েছে। এমনই এক প্রাইভেট বিমানের ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। দাবি, বিমানটি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছেড়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক তথা প্রদেশ সভাপতি জিতু পটওয়ারি।

নিজের পোস্টে একদা চা-বিক্রেতা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পটওয়ারি লিখেছেন, মোদী জীবনে সব বিলাসিতা উপভোগ করলে তবেই সুপার-পাওয়ার হবে ভারত!

ei samay

এই সেই পোস্ট

নেটপাড়ার স্বাভাবিক নিয়মেই ছবিটি ব্যাপক ভাইরাল হয়েছে।

সত্য-তথ্য
কংগ্রেস নেতার পোস্ট করা ছবির বিলাসবহুল বিমানটি প্রধানমন্ত্রী মোদীর নয়। এটি বোয়িং বেস্টসেলিং ৭৮৭ ড্রিমলাইনারের প্রাইভেট জেট ভার্সন।

অনুসন্ধান পদ্ধতি
ছবিটি গুগলে রিভার্স ইমেজে সার্চ করলে বিজনেস ইনসাইডারের একটি পোস্টের সন্ধান মিলবে। ওই পোস্টে ব্যবহৃত বিমান ও পটওয়ারির পোস্টের বিমানের ছবি একই। ওই প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ২০০০ মিলিয়ন ডলারের থেকেও দামি বিমানটি ১৮ ঘণ্টা আকাশে উড়তে পারে।

ei samay

কংগ্রেস নেতার দাবিকে খারিজ করে টুইট করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনের PIB Fact Check-ও।

প্রসঙ্গত, বর্তমানে প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি নাইডু এয়ার ইন্ডিয়ার বি৭৪৭ বিমানে সফর করেন। যাতে ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ লেখা থাকে।

সিদ্ধান্ত
কংগ্রেস নেতা জিতু পটওয়ারির পোস্ট করা প্রাইভেট জেট প্রধানমন্ত্রী মোদীর নয়। তাঁর দাবি ভুয়ো।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

BSE sensex: Sensex surges 748 points to finish at 37,688; Nifty reclaims 11,050

Tue Aug 4 , 2020
(Representative image) NEW DELHI: Equity indices finished higher on Tuesday with the benchmark BSE sensex rising over 700 points led by gains in banking and financial stocks amid positive global cues. The 30-share BSE index jumped 748 points or 2.03 per cent to close at 37,688; while the broader NSE […]

You May Like

Breaking News

Recent Posts