
দিল্লিতে দাম বৃদ্ধি
সোমবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৪৭ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৬.৭৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু ৫৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫.১৯ টাকা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দামে সোমবার বৃদ্ধি হয়েছিল যথাক্রমে ৪৮ ও ৫৯ পয়সা। রবিবার এই বৃদ্ধি ছিল যথাক্রমে ৬২ ও ৬৪ পয়সা।

দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির মূল্য
মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে লিটার পিছু ৮৩.৬২ ও ৭৩.৭৫ টাকা। চেন্নাইতে ৮০.৪১ ও ৭৩.২১ টাকা। কলকাতায় ৭৮.৫৫ ও ৭০.84 টাকা।

৭ জুন থেকে দাম বৃদ্ধি
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত পেট্রোলে ৪.৯৮ পয়সা ও ডিজেলে ৫.২৩ পয়সা দাম বৃদ্ধি হয়েছে।

দেশের ভিন্ন ভিন্ন শহরে জ্বালানির দাম বৃদ্ধি ভিন্ন
বিভিন্ন রাজ্যে ভ্যাটের পরিমাণ ভিন্ন হওয়ার জেরে দেশের ভিন্ন ভিন্ন শহরে এই দাম বৃদ্ধির পরিমাণও ভিন্ন।
