Raveena Tandon: ‘কাজ পাওয়ার জন্য হিরোর সঙ্গে কোনওদিন বিছানায় যাইনি!’ – i was not part of camps, not sleeping with heroes for roles: raveena tandon

হাইলাইটস

  • অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাঁদের প্রভাবশালী তকমার জোর।
  • বলিউডে তাঁর এতদিনের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে নানা পুরনো ঘটনার কথা শেয়ার করেছেন রবিনা।
  • বলিউডের একাংশের স্বজনপোষণ, বিভিন্ন ক্যাম্প সাজিয়ে সেখানে দলবাজি করা, এসব নিয়ে কঙ্গনার পাশাপাশি সরব হন রবিনা ট্যান্ডনও।

এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডের মেরুকরণকে আরও স্পষ্ট করে দিয়েছে। এই গোটা ইন্ডাস্ট্রিটাই একটা ব্যবসা এবং এখানে ইনসাইডার-আউটসাইডার পলিসিই চলে বলে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শিউড়ে উটেছে গোটা দেশ। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাঁদের প্রভাবশালী তকমার জোর।

৯০-এর দশকের সুপারস্টার অভিনেত্রীদের তালিকায় অবশ্যই নাম রয়েছে রবিনা ট্যান্ডনের। কমেডি-ড্রামা-অ্যাকশন সব ধরনের ছবিতেই সাবলীল অভিনয় করেছেন রবিনা। সম্প্রতি এই জার্নিটা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই পথ তাঁর মোটেই খুব সহজ ছিল না। টিপ টিপ বর্ষা পানির নায়িকা যদিও বরাবরই নিজের মনের কথা সোজাসাপটা বলার জন্য জনপ্রিয়। অনেকেই তাঁকে নাক উঁচুও মনে করেন বলে মনে করেন নায়িকা। সম্প্রতি একটি আর্টিকলে তাঁকে নিয়ে নানা ধরনের বানানো কুরুচিকর লেখার বিরুদ্ধে মুখ খুলেছেন রবিনা।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার কোনও গডফাদার ছিল না। কোনও ক্যাম্প বা কোনও নায়ক আমার হয়ে প্রচাপ করেনি। হিরোদের সঙ্গে শুয়ে আমি কখনও কোনওদিন চরিত্র পাওয়ার চেষ্টা করিনি। অনেক সময় এমন হয়েছে যে আমি হিরোর কথা মতো কিছু করিনি বলে লোকে আমাকে নাক উঁচু মনে করত। যখন হাসতে বলবে হাসব, যখন বসতে বলবে বসব!’

বলিউডে তাঁর এতদিনের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে নানা পুরনো ঘটনার কথা শেয়ার করেছেন রবিনা। সুশান্তের মৃত্যুর পর করণ জোহরকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তা নিয়েও নিজের কথা বলেছেন রবিনা। তিনি এ প্রসঙ্গে মনে করেন, ‘কেন কোনও প্রযোজক একজন অভিনেতাকে নিয়ে নিজেরই প্রজেক্টের সঙ্গে খেলবে? কেন কোটি টাকা দেওয়ার পর একটা বাজে ছবি বানাবে? এ সব বোকা বোকা অভিযোগ।’ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হচ্ছেন একাধিক অভিনেতা, অভিনেত্রী। বলিউডের একাংশের স্বজনপোষণ, বিভিন্ন ক্যাম্প সাজিয়ে সেখানে দলবাজি করা, এসব নিয়ে কঙ্গনার পাশাপাশি সরব হন রবিনা ট্যান্ডনও।

আরও পড়ুন:
‘হিরোর বান্ধবীর আমাকে অপছন্দ, তাই সই করার টাকাটাও ফেরত দিয়ে ফিল্ম ছাড়তে হয়েছে!’

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Rajput Case: Rhea Chakraborty summoned by the Enforcement Directorate in money laundering case  : Bollywood News

Wed Aug 5 , 2020
Bollywood actress Rhea Chakraborty has been summoned by the Enforcement Directorate (ED). She has been asked to appear before the ED by Friday for an investigation into the suspected money laundering case registered in connection to Sushant Singh Rajput’s death.  The ED had filed a money laundering case last week […]

You May Like

Breaking News

Recent Posts