সেপ্টেম্বরে ইংল্যান্ডের ভারত সফর স্থগিত, জানিয়ে দিল বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন:  চলতি বছরে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের ভারত সফরে আসার কথা ছিল। ১৬ সেপ্টেম্বর থেকে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ফলে স্থগিত কিংবা বাতিল হয়েছে একের পর এক সিরিজ।  এদিকে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এপ্রিল-মে মাসে না হওয়া আইপিএল। তাই আপাতত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ভারত সফর স্থগিত। জানিয়ে দিল বিসিসিআই।

শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, “অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় আইসিসিটি-টোয়েন্টি বিশ্বকাপ কোভিড-১৯ এর জন্য স্থগিত করা হয়েছে। এমনকী ভারতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই বিসিসিআই এবং ইসিবি দুই ক্রিকেট বোর্ডই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছে যে ২০২০ সালের সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত আইসিসি-র যে পূর্ব নির্ধারিত সূচি ছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে তা ২০২১ সালের শুরুর দিক পর্যন্ত স্থগিত রাখা হল।”

সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত সফরে আসার কথা ছিল বেন স্টোকসদের। তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল মরগ্যানদের।

আরও পড়ুন – রোহিত-রীতিকার মিষ্টি পোস্টে মন ছুঁয়ে গেল ভক্তদের  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kerala Plane Accident Update: Breaking: কেরালায় ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান - Air India Express Flight Skids Off Runway While Landing At Kozhikode

Fri Aug 7 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান। সেটি পাশের জমিতে গিয়ে পড়ে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮০ জন যাত্রী আছেন। সেটি দুবাই থেকে ফিরছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল […]

Breaking News

Recent Posts