sikh man dragged by hair: শিখ যুবকের চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, তদন্তের নির্দেশ – cops drag sikh man by hair, thrash him in madhya pradesh, probe ordered

হাইলাইটস

  • ৫০ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে ইউনিফর্ম পরিহিত এক পুলিশকর্মী এক শিখ যুবকের চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন।
  • ওই একই ভিডিয়োয় আরও দেখা যাচ্ছে যে মাথায় পাগড়ি বাঁধা এক আরও শিখ যুবক তাঁকে বাধা দিতে এলে সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ওই পুলিশকর্মী।

এই সময় ডিজিটাল ডেস্ক: এক শিখ যুবকের চুল ধরে রাস্তা দিয়ে হিঁচড়োতে হিঁচড়োতে নিয়ে গেল এক পুলিশকর্মী। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল বিতর্ক দেখা দিয়েছে। মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

৫০ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে ইউনিফর্ম পরিহিত এক পুলিশকর্মী এক শিখ যুবকের চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। ওই একই ভিডিয়োয় আরও দেখা যাচ্ছে যে মাথায় পাগড়ি বাঁধা এক আরও শিখ যুবক তাঁকে বাধা দিতে এলে সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ওই পুলিশকর্মী। জানা গিয়েছে যে ব্যক্তির চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়, তাঁর নাম প্রেম সিং।

ভিডিয়োয় প্রেম সিং-কে চিত্‍কার করে হিন্দিতে বলতে শোনা যায়, ‘ওরা আমাদের মারছে। আমাদের মেরে ফেলছে। ওই পুলিশ আমার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওরা আমাদের দোকান খুলতে দেবে না।’ ওখানে উপস্থিত অন্যান্যদের কাছে হাত জোড় করে সাহায্যের আবেদন জানান তিনি।

মধ্যপ্রদেশের কংগ্রেস মুখপাত্র নরেন্দ্র সালুজা এই ঘটনার ভিডিয়ো ট্যুইট করে পুলিশের সমালোচনা করেন। প্রেম সিং নামে ওই আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলসুদ পুলিশ আউটপোস্টের কাছে একটি তালাচাবির দোকান চালান বলে জানিয়েছেন তিনি। ‘প্রেম সিংকে মারধর করা হয়, তাঁর পাগড়ি ছিঁড়ে তাঁর চুল ধরে বহু লোকের চোখের সামনে দিয়ে তাঁকে টেনে নিয়ে যায় পুলিশ।’ এই ঘটনা শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রেম সিং-এর অভিযোগ পুলিশকে ঘুষ দিতে রাজি না হওয়াতেই তাঁর ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র। গোটা ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বারওয়ানি জেলার পুলিশ সুপার। তার সঙ্গে তিনি এও জানিয়েছেন যে প্রেম সিং জবলপুর জেলায় একাধিক চুরির দায়ে অভিযুক্ত।

বারওয়ানি জেলার পুলিশ সুপার নিমিশ আগরওয়াল বলেন, ‘আমাদের পুলিশকর্মীরা গাড়ি নিয়ে রুটিং চেকিং-এ বেরিয়েছিলেন। সেই সময় মোটর সাইকেল করে প্রেম সিং ও আরও এক ব্যক্তি যাচ্ছিলেন। পুলিশ তাঁদের আটকায়। প্রেম সিংদের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না, তার ওপর তাঁরা দুজনেই মদ খেয়ে ছিলেন। পুলিশকর্মীরা ওদের আউটপোস্টে নিয়ে আসার চেষ্টা করলে ওরা গোলমাল শুরু করে।’

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kerala Air India Plane Crash News: Mathura Resident Co-pilot Akhilesh Kumar Dies Before His Child Birth - केरल विमान हादसे ने छीनीं पायलट अखिलेश के परिवार की खुशियां, बच्चे के जन्म से पहले आई मौत की खबर

Sat Aug 8 , 2020
{“_id”:”5f2e3ebb46fb5c220e3d004d”,”slug”:”kerala-air-india-plane-crash-news-mathura-resident-co-pilot-akhilesh-kumar-dies-before-his-child-birth”,”type”:”photo-gallery”,”status”:”publish”,”title_hn”:”u0915u0947u0930u0932 u0935u093fu092eu093eu0928 u0939u093eu0926u0938u0947 u0928u0947 u091bu0940u0928u0940u0902 u092au093eu092fu0932u091f u0905u0916u093fu0932u0947u0936 u0915u0947 u092au0930u093fu0935u093eu0930 u0915u0940 u0916u0941u0936u093fu092fu093eu0902, u092cu091au094du091au0947 u0915u0947 u091cu0928u094du092e u0938u0947 u092au0939u0932u0947 u0906u0908 u092eu094cu0924 u0915u0940 u0916u092cu0930″,”category”:{“title”:”City & states”,”title_hn”:”u0936u0939u0930 u0914u0930 u0930u093eu091cu094du092f”,”slug”:”city-and-states”}} को-पायलट अखिलेश कुमार भारद्वाज – फोटो : अमर उजाला {“_id”:”5f2e3ebb46fb5c220e3d004d”,”slug”:”kerala-air-india-plane-crash-news-mathura-resident-co-pilot-akhilesh-kumar-dies-before-his-child-birth”,”type”:”photo-gallery”,”status”:”publish”,”title_hn”:”u0915u0947u0930u0932 u0935u093fu092eu093eu0928 u0939u093eu0926u0938u0947 u0928u0947 u091bu0940u0928u0940u0902 u092au093eu092fu0932u091f u0905u0916u093fu0932u0947u0936 u0915u0947 u092au0930u093fu0935u093eu0930 u0915u0940 u0916u0941u0936u093fu092fu093eu0902, u092cu091au094du091au0947 u0915u0947 u091cu0928u094du092e u0938u0947 u092au0939u0932u0947 u0906u0908 […]

You May Like

Breaking News

Recent Posts