— বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৫৪,০৬৫। এখনও চিকিত্সাধীন ১,৫৫,২২৭। সুস্থ হয়ে উঠেছেন ১,৮৬,৯৩৫। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১৯০৩।
— মধ্যপ্রদেশের ইন্দোরে নতুন করে ৪ জনের শরীরে পাওয়া গেছে করোনা সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৩৪। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮২ জনের।
— আজ ফের করোনা পরীক্ষা হবে দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনের।
— মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৭০১ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৮১ জনের। ফলে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৪৪৫। আর মৃতের সংখ্যা ৫৫৩৭। যদিও মারাঠাভূমে সুস্থও হয়ে উঠেছেন ৫৭৮৫১ জন মানুষ।
— দিল্লির পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ। অবস্থা এমনই, রীতিমতো হাল ধরতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। গত ২৪ ঘণ্টায় সেখানেও করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৫৯ জন। মৃত্যু হয়েছে ৯৩ জনের! দেশের রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৬৮৮। আর মোট মৃতের সংখ্যা ১৮৩৭।
