আরও পড়ুন: কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে নিজেদের নামই বদলে দিলেন বিরাট-এবি!
একটা সময় পর্যন্ত ম্যাচে ছিল হায়দরাবাদ। কিন্তু ১৫.২ ওভারে যুজবেন্দ্র চাহলের বলে সেট হয়ে যাওয়া বেয়ারস্টোর (৬১) আউট হয়ে যাওয়া এই ম্যাচের টার্নিং পয়েন্ট। তখনও অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন মণীশ পাণ্ডে। ব্যক্তিগত ৩৪ রানের মাথায় তিনিও চাহলের শিকার হন। এর পরে ম্যাচ ক্রমশ হায়দরাবাদের হাতের বাইরে চলে যেতে থাকে। চাহলই আজকের ম্যান অফ দ্য ম্যাচ। এছাড়া আরসিবির পেসার নভদীপ সাইনিও (৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট) প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বোদ্ধাদের।
এদিনের জয়ে স্বভাবতই সন্তোষ প্রকাশ করেছেন ব্যাঙ্গালোর অধিনায়ক। যুজবেন্দ্র চাহলের বোলিংয়ের ভূয়োসী প্রশংসা করেন তিনি। যুজবেন্দ্র চাহলের নির্দিষ্ট ওই ওভার খেলার মোড় পরিবর্তন করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন কোহলি। পাশাপাশি চাহলের প্রশংসা শোনা গিয়েছে হায়দরাবাদের অধিনায়কের গলাতেও। সেইসঙ্গে নিজের দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: বোর্ড প্রেসিডেন্ট হয়েও দিল্লির মেন্টর সৌরভ? অধিনায়কের ভুলে ‘বিপাকে’ মহারাজ!
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
