Mumbai Gave Sushant Sing Rajput Prosperity, Not Bihar, Says Shiv Sena

নিজস্ব প্রতিবেদন : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সুশান্ত মামলায় বিহার পুলিসকে তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই বিহার ও মুম্বই সরকারের মধ্যে তরজা অব্যাহত। শিবসেনার দাবি, ‘বিহার নয়, সুশান্তকে গৌরবান্বিত করেছে মুম্বই’। সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও দিল্লি রাজনীতি করছে বলে অভিযোগ শিবসেনার।

শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, ”সুশান্ত সিং রাজপুতের বিষয়ে বিহার সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। গত কয়েকবছর ধরে সুশান্ত মুম্বইকার (মুম্বইয়ের বাসিন্দা)। বিহার সুশান্তের লড়াইয়ে সামিল হয়নি, ওকে গৌরবান্বিত করেছিল মুম্বই।”

শিবসেনার অভিযোগ, সুশান্তের মৃত্যু নিয়ে বিহারের পাশাপাশি দিল্লিতেও রাজনীতি হচ্ছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, ”সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও দিল্লিতে যেভাবে রাজনীতি হচ্ছে, আমার মনে হয় এটা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। মুম্বই পুলিস সত্য সামনে আনার জন্য যথেষ্ঠ চেষ্টা করেছে।”

আরও পড়ুন-রিয়া ও তাঁর বাবার ফোনের সমস্ত তথ্য নিজেদের হেফাজতে নিল ইডি

আরও পড়ুন-‘দিদি খারাপ’ রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে এমনটাই বলেছিলেন সুশান্ত!

মুম্বই পুলিসের সমালোচনা করে বিহার পুলিসের প্রধান গুপ্তেশ্বর পান্ডে যে মন্তব্য করেছেন, সেপ্রসঙ্গে তাঁকেও ‘সামনা’ পত্রিকায় আক্রমণ করা হয়। লেখা হয়। ”এটা হাস্যকর, গুপ্তেশ্বর পান্ডে আসলে বিজেপি কিংবা JDU-এর টিকিটে বিহার নির্বাচনে লড়াই করতে চাইছেন। আর তাই তিনি মুম্বই পুলিসের বিরুদ্ধে মুখ খুলেছেন।”

এখানেই শেষ নয়, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের দাবি করা হয়, সুশান্তের সঙ্গে তাঁর বাবা কে কে সিং রাজপুতের সম্পর্ক মোটেও ভালো ছিল না। তাঁর প্রশ্ন, ”সুশান্ত কতবার তাঁর বাবার কে কে সিং রাজপুতের সঙ্গে দেখা করতেন?”

আরও পড়ুন-মৃত্যুর পর দিশা সালিয়ানের নগ্ন দেহ উদ্ধার হয়েছিল? ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে জল্পনা

এখানেই শেষ নয়, শিবসেনার মুখপাত্র ‘সামনা’-তে CBI-কেও আক্রমণ করা হয়। বলা হয়, ”CBI-হল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু এটা স্বাধীন ও নিরপেক্ষ নয়।” লেখা হয়, ”বহু রাজ্যই CBI-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সারদা চিটফান্ডের তদন্ত CBI যখন পশ্চিমবঙ্গে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুধু CBI-কে আটকেই থেমে থাকেননি, তাঁদের বিরুদ্ধে মমলাও করেছিলেন। পুরো কলকাতা CBI -এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mandir culture more important than hospital culture, Dilip Ghosh on Ayodhya temple

Sun Aug 9 , 2020
Those speaking in favour of a hospital at Ayodhya have themselves failed to provide proper healthcare to the people, the BJP leader said. West Bengal BJP president Dilip Ghosh on August 8 hit out at those opposing the bhoomi pujan for the Ram Temple at Ayodhya and espousing the construction […]

Breaking News

Recent Posts