এবার গ্রেম স্মিথের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদন:  কয়েকদিন আগেই বর্ণবৈষম্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে  দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। সাদা-কালোর বিভেদ! বর্ণবৈষম্যের সেই ছবি আবার ফিরে এল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এবার বর্ণ বৈষম্যের অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার থামি সোলেকিলে। কেরিয়ারের শেষ দিকে তাঁকে নাকি অন্যায় ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রেম স্মিথের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, মার্ক বাউচারের চোখে আঘাত লাগার পরেও স্মিথ নাকি বর্ণবৈষম্যের কারণে দলে থাকা সত্ত্বেও তাঁকে মাঠে নামাননি।

 

যদিও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগে ১২ বছরের জন্য নিষিদ্ধ হন সোলেকিলে। ২০১২ সালের একটি ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, দলে বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে তিনি থাকলেও বাউচার আহত হওয়ার পর ইংল্যান্ড সফরে এবি ডি ভিলিয়ার্সকে কেন উইকেটরক্ষকের দায়িত্ব দেবেন!

স্বাভাবিকভাবেই এই অভিযোগে বিব্রত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক  স্মিথ। বর্ণ বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, “অধিনায়ক হিসেবে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। সোলেকিলেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনও প্রকার বর্ণবৈষম্য বা ওই জাতীয় কিছু ছিল না। পুরো বিষয়টি নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল।”

মার্কিন পুলিসের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। বর্ণবৈষম্যের বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিবাদে একের পর এক গর্জে উঠতে শুরু করেন  ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। প্রতিবাদে সামিল হন প্রোটিয়া ক্রিকেটাররাও।  

আরও পড়ুন – গতির লড়াইয়ে স্টার্ক! শোয়েবের রেকর্ড ভাঙতে চান অজি পেসার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

विधवा बहू ने मां-बाप और मामा के साथ मिलकर सास को उतारा मौत के घाट

Fri Aug 14 , 2020
कोलकाता। पश्चिम बंगाल की राजधानी कोलकाता के हरिदेवपुर थाना इलाके में एक वृद्धा की निर्मम हत्या का मामला प्रकाश में आया है। आरोप है कि उनकी विधवा बड़ी बहू ने ही अपने मां-बाप और मामा के साथ मिलकर सास की नृशंस हत्या की है। मृतका की पहचान 60 साल की […]

Breaking News

Recent Posts