sushant singh rajput death case: স্বাধীনতা দিবসে সত্যের খোঁজ, সুশান্তের জন্য হাত জোর করা ছবি পোস্টের আবেদন অঙ্কিতার… – picture with folded hands on independence day 2020, sushant singh rajput’s ex-girlfriend ankita lokhande’s campaign

হাইলাইটস

  • কখনও মুম্বই পুলিশের কাজ নিয়ে গাফিলতির অভিযোগ, কখনও সুশান্তের বাবার কে কে সিংয়ের বিহার পুলিশের দ্বারস্থ হওয়া।
  • দেশজুড়ে সুশান্তের ফ্যান এবং কাছের মানুষদের সিবিআই দাবি।
  • সুশান্তের মৃত্যু নিয়ে প্রায় ৫০ দিনের মাথায় প্রথম মুখ খোলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে।

এই সময় বিনোদন ডেস্ক: ঠিক দু’মাস আগে এক রবিবারের সকালে গোটা দেশ চমকে উঠেছিল বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে। বান্দ্রায় তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। তার পর থেকে এই মৃত্যুর তদন্ত নিয়ে ক্রমশ জলঘোলা হয়েছে। কখনও মুম্বই পুলিশের কাজ নিয়ে গাফিলতির অভিযোগ, কখনও সুশান্তের বাবার কে কে সিংয়ের বিহার পুলিশের দ্বারস্থ হওয়া। এর পর দেশজুড়ে সুশান্তের ফ্যান এবং কাছের মানুষদের সিবিআই দাবি। পরবর্তীতে এই মৃত্যুতদন্তের ভার নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে এই মৃত্যুর পিছনে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন সুশান্ত সিং রাজপুতের আত্মীয় ও কাছের মানুষেরা।

বৃহস্পতিবার বলিউডের একাধিক সেলেব্রিটি সুশান্তের মৃত্যুর কারণ জানতে চেয়ে সিবিআই তদন্ত ও সত্যের খোঁজের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই তালিকায় রয়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা ও বন্ধু অঙ্কিতা লোখন্ডেও। গতকাল তিনি সিবিআই তদন্ত ও সত্যের অনুসন্ধানের আর্জি জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। শুক্রবারও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি হাত জোর করা ছবি। তাতে ক্যাপশন করেছেন যে, সত্যের খোঁজেই এই পোস্ট। স্বাধীনতা দিবসে সকাল ১০ টায় সুশান্তের অনুরাগী ও প্রিয় মানুষদের কাছে তিনি আবেদন জানিয়েছেন, হাত জোর করে একটি ছবি পোস্ট করার জন্য। #GlobalPrayers4SSR ক্যাম্পেনের অধীন এই কর্মসূচিকে সফল করার আবেদন জানিয়েছেন অঙ্কিতা।

সুশান্তের মৃত্যু নিয়ে প্রায় ৫০ দিনের মাথায় প্রথম মুখ খোলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে। তিনি জোর গলায় দাবি করেন সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। বলিউডের একটা লবি জোর করে সুশান্তের নামের সঙ্গে এই অবসাদ শব্দটি জুড়ে দিচ্ছে। গত শুক্রবার আবারও মুখ খুললেন অঙ্কিতা। সেখানে বললেন,’আমি এই সত্যির সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সুশান্তের সঙ্গে আমার চার বছর সেরকম কোনও কথা হয়নি। আর তাই ওকে খুন করা হয়েছে নাকি ও আত্মহত্যা করেছে কোনওটাই আমি জোর দিয়ে বলতে পারব না। যদি ওকে আত্মহত্যাই করতে হয় তাহলে সেই কারণ সামনে আসুক। আর যদি খুন করা হয়ে থাকে, কেন করা হল সেই কারণও সামনে আসুক। এটুকু আমি জোর দিয়ে বলতে পারি এর পিছনে খুব বড় রহস্য আছে। সুশান্তের মৃত্যু রহস্যের সঙ্গে বলিউডের অনেক বড় কারণ জড়িত। কারণ সুশান্তের কেরিয়ার নিয়ে চাপ ছিল না।’


কাজের দিক থেকে ২০১৯ সালে কঙ্গনা রানাওয়াতের ‘মণিকর্ণিকা’ ছবিতে বলিউড অভিষেক করেছিলেন তিনি। তাঁর কেরিয়ার শুরু পবিত্র রিস্তা সিরিয়ালে, অর্চনার ভূমিকায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। প্রায় ৬ বছর ধরে ডেট করে ২০১৬ সালে ব্রেক-আপ হয় তাঁদের। শেষ তাঁকে বাঘি ৩ ছবিতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন:
সুশান্তের জন্যে ন্যায় বিচারের দাবি এবার ক্যালিফর্নিয়াতেও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #Warriors4SSR…
আরও পড়ুন:
সুশান্তের জন্যে ন্যায় বিচার চেয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব বরুণ-পরিণীতি-সঞ্জনারা!
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

rajasthan assembly session CM Ashok gehlot govt wins vote of confidence | राजस्थान: गहलोत सरकार ने विधानसभा में जीता विश्वास मत

Fri Aug 14 , 2020
जयपुर: राजस्थान की अशोक गहलोत सरकार ने विधानसभा में विश्वास मत जीत लिया है. इसके साथ ही सदन की कार्यवाही 21 अगस्त तक स्थगित कर दी गई है. इस दौरान मुख्यमंत्री अशोक गहलोत ने भाजपा पर जमकर निशाना साधा और कहा कि ऐसे समय में जब पूरी दुनिया कोरोना वायरस से […]

You May Like

Breaking News

Recent Posts