nation News : পুরির রথযাত্রা নিয়ে মামলাকারী সমাজকর্মীর বাড়িতে হামলায় ধৃত বজরং দলের নেতা – bajrang dal member arrested in odisha for attacking house of odisha bikash parishad chief sushant padhi

এই সময় ডিজিটাল ডেস্ক: ভুবনেশ্বরের লক্ষ্মীনগর এলাকায় ওডিশা বিকাশ পরিষদের প্রধান সমাজকর্মী সুশান্ত পাধির বাসভবনে হামলার ঘটনায় বুধবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বজরং দলের স্থানীয় নেতা বলে জানা গিয়েছে।

করোনা পরিস্থিতিতে এ বছর পুরিতে রথযাত্রার উপরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুশান্ত। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন রথযাত্রায় স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সংশোধিত রায়ে অবশ্য বিধিনিষেধ মেনে রথযাত্রার অনুমতি দেয় আদালত। হামলার আগাম আশঙ্কায় সুশান্ত পাধির বাসভবনের বইরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তার পরেও তা রোখা যায়নি।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম প্রকাশ কালিয়া, মনোজ মহাপাত্র এবং অশোক বেহেরা। এর মধ্যে প্রকাশের বাড়ি ধৌলি এলাকায়। আর বাকি দু’জন যথাক্রমে ভীমাতঙ্গি এবং খোরদা এলাকার বাসিন্দা। ওই তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং মহামারী আইনের ৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রকাশ বজরং দলের সাব-কোঅর্ডিনেটর। আর গো সুরক্ষা ইউনিটের সদস্য মনোজ। মঙ্গলবার উপ-জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরে এরা তিন জনে মিলে বোমিখল ক্যানেল রোডের সাঁই বিহারে সুশান্ত পান্ধির বাড়িতে চড়াও হয়। সবাইকে চমকে দিয়ে ওডিশা বিকাশ পরষদের প্রধানের বাড়ি লক্ষ্য করে পাথর ও ডিম ছুঁড়তে থাকে তারা। এ ছাড়া সুশান্তের গাড়ির কাচ তারা ভেঙে দেয়। বাধা দিলে সেখানে মোতায়েন পুলিশকর্মীদের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয় আক্রমণকারী তিন জন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: ভক্ত ছাড়াই যাত্রা শুরু জগন্নাথদেবের, জানুন পুরীর রথের অজানা কিছু তথ্য…

সুপ্রিম কোর্টের অনুমতিতে নিয়ন্ত্রিত ভাবে এ বছর পুরীর রথযাত্রা হয়েছে। ভক্তদের জমায়েত তো দূর স্থান, পুরীতে ঢোকা-বেরনোর সমস্ত রাস্তা এবং গণপরিবহণ বন্ধ রাখা হয়। শহরে বিধিনিষেধ জারি হয়েছিল। আদালতের নির্দেশ মতো তিনটি রথের দড়ি টানার অনুমতি পেয়েছিলেন সর্বোচ্চ ৫০০ জন। করোনা পরীক্ষার পরে নিশ্চিত হয়েই এই ৫০০ জনকে বেছে নেওয়া হয়। একটি রথ যাওয়ার কমপক্ষে এক ঘণ্টা পরে অন্য রথটি যায়। রথের রশি টানার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব নীতি মেনে চলতে হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Broker Caught By Rajasthan Anti-Corruption Bureau (ACB) With Rs Five Lakh Bribe In The Name Of Bharatpur Range DIG Police | एसीबी ट्रेप: भरतपुर रेंज पुलिस उप महानिरीक्षक के नाम पर 5 लाख रूपये रिश्वत लेते दलाल गिरफ्तार

Wed Jun 24 , 2020
एसीबी जयपुर देहात के एएसपी नरोत्तम वर्मा के नेतृत्व में टोंक रोड जयपुर में की गई कार्रवाई भरतपुर जिले के उद्योग नगर थाना इंचार्ज चन्द्रप्रकाश ने एसीबी मुख्यालय में शिकायत दी थी दैनिक भास्कर Jun 24, 2020, 11:43 PM IST जयपुर. भ्रष्टाचार निरोधक ब्यूरो (एसीबी) जयपुर देहात की टीम ने […]

Breaking News

Recent Posts