UP rape: কিশোরীর জিভ কাটা-চোখ উপড়ানোর তত্ত্ব ওড়াল UP পুলিশ, ধর্ষণ নিশ্চিত ময়নাতদন্তের রিপোর্টে – up girl raped, strangled; cops deny eyes gouged, tongue cut

হাইলাইটস

  • উত্তরপ্রদেশে ১৩ বছরের কিশোরীর নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় চোখ উপড়ে নেওয়া ও জিভ কেটে দেওয়ার তত্ত্ব উড়িয়ে দিল পুলিশ।
  • তাদের দাবি, ময়নাতদন্তে রিপোর্টে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের কথা নিশ্চিত করা হয়েছে, তবে সখানে চোখ উপড়ে নেওয়া বা জিভ কেটে নেওয়ার কোনও প্রমাণ মেলেনি।

এই সময় ক্রাইম ডেস্ক: উত্তরপ্রদেশে ১৩ বছরের কিশোরীর নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় চোখ উপড়ে নেওয়া ও জিভ কেটে দেওয়ার তত্ত্ব উড়িয়ে দিল পুলিশ। তাদের দাবি, ময়নাতদন্তে রিপোর্টে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের কথা নিশ্চিত করা হয়েছে, তবে সখানে চোখ উপড়ে নেওয়া বা জিভ কেটে নেওয়ার কোনও প্রমাণ মেলেনি।

গত শুক্রবার যোগী আদিত্যনাথের রাজ্যে বছর তেরোর এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে মারা হয়। লক্ষিমপুর খেরি জেলার যে গ্রামে এই ঘটনাটি ঘটে, সেটি লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে, নেপাল সীমান্তের কাছেই। মৃত মেয়েটির বাবা শনিবার অভিযোগ করেন, মেয়ের জিভ কেটে চোখ জোড়াও উপড়ে ফেলে ধর্ষকেরা। উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরি জেলার এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতরা একই গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। সেইসঙ্গেই জাতীয় নিরাপত্তা আইনে পৃথক একটি মামলা দায়ের হয়েছে। গ্রামেরই একটি আখখেত থেকে ওই কিশোরী দেহ উদ্ধার হয়।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর রবিবার খেরির পুলিশসুপার সত্যেন্দ্র কুমার জানান, ‘মেয়েটির চোখ ওপড়ানো হয়নি, জিভও কাটা হয়নি। এই দাবি সত্যি নয়। ময়নাতদন্তের রিপোর্টে এমন কিছুর কোনও উল্লেখ নেই। চোখের কাঁছে আঁচড়ের দাগ রয়েছে। আখের ধারাল দিকের কোনও অংশে লেগেই আঁচড় লেগে থাকতে পারে। মেয়েটির ময়নাতদন্তে এটা নিশ্চিত করা হয়েছে যে, তাকে ধর্ষণ করা হয়েছিল। দুই অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করেছি।’

তেরোর কিশোরীকে শ্বাসরোধ করে জিভ কেটে চোখ ওপড়াল ধর্ষকেরা!

শুক্রবার দুপুর থেকেই ১৩ বছরের কিশোরী নিখোঁজ ছিল। মেয়েটির বাবা জানান, অনেকক্ষণ মেয়ে বাড়িতে না-ফেরায় খোঁজ করি। গ্রামের আশপাশে সর্বত্র খুঁজে শেষ পর্যন্ত নেপাল সীমান্তঘেঁষা আখখেতে মেয়ের নিথর দেহ খুঁজে পাই। তাঁর কথায়, ‘মেয়েকে ওই অবস্থায় দেখে আমি শিউরে উঠি। ওর দোপাট্টা দিয়েই গলায় ফাঁস দেওয়া হয়েছিল। অত্যাচারের পর ওর চোখজোড়া উপড়ে নেয় ধর্ষকরা। জিভও কেটে ফেলে দেয়।’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ট্যুইটারে এই ধর্ষণের ঘটনার উল্লেখ করেন। তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করে বলেন, সমাজবাদী পার্টির সঙ্গে বর্তমান বিজেপি সরকারের ফারাক কোথায়। সমাজবাদী পার্টির শাসনে উত্তরপ্রদেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। যোগীশাসনেও ছবিটা হেরফের হয়নি। উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও যোগী আদিত্যনাথ ধর্ষণের মতো বর্বরতা বন্ধ করে, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

अगले हफ्ते शेयर बाजार का रूख प्रधानमंत्री के ऐलान और ऑप्टिकल फाइबर नेटवर्क क्षेत्रों के शेयरों से होगी तय

Sun Aug 16 , 2020
नई दिल्ली। अगले हफ्ते शेयर बाजार वैश्विक बाजारों के रूख घरेलू मोर्चे पर प्रधानमंत्री के एलान से संबंधित, बुनियादी ढांचे और ऑप्टिकल फाइबर नेटवर्क क्षेत्रों के शेयरों से तय होगी। साथ ही आने वाले सप्ताह में 200 से अधिक कंपनियों के तिमाही नतीजे आने वाले हैं इस पर भी बाजार […]

You May Like

Breaking News

Recent Posts