Man marries fiancee in the hospital: বিয়ের কয়েকদিন আগেই করোনা সংক্রমণ, হাসপাতালে শুয়েই বিয়ে সারলেন মরণাপন্ন! – coronavirus crisis: man undergoing treatment for covid-19 marries fiancee in the hospital

হাইলাইটস

  • তেমনই এক ব্যক্তি টেক্সাসের বাসিন্দা কারলোস মুনিজ।
  • কয়েকদিন পর করোনামুক্ত হওয়ার পরেও কোমর্বিডিটির কারণে শারীরিক পরিস্থিতি খুবই সংকটে পৌঁছে গিয়েছে।
  • হাসপাতালেই একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গ্রেসকে বিয়ে করেছেন কারলোস।

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের কালবেলায় গোটা বিশ্বজুড়ে ত্রাস। মানুষের স্বাভাবিক জীবন তছনছ করে দিয়েছে এই মারণ ভাইরাস। গৃহবন্দি মানুষ ধীরে ধীরে অবসাদের শিকার হয়ে পড়ছেন। রোজগারের অভাব, দুশ্চিন্তায় অনেকেই চরম পথও বেছে নিতে বাধ্য হয়েছেন। তার উপর একের পর এক মানুষের মৃত্যু। করোনার কবলে পড়ে প্রিয় মানুষকে হারাতা হারাতে মানুষ ক্লান্ত। তেমনই এক ব্যক্তি টেক্সাসের বাসিন্দা কারলোস মুনিজ।

হাসপাতালের বিছানায় শুয়ে শুধুই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছেন না, নিজের প্রাণের মানুষকে সেখানে শুয়েই চিরকালের জন্য নিজের করার সাহসও দেখিয়েছেন। হাসপাতালেই একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গ্রেসকে বিয়ে করেছেন কারলোস। বিয়ে করার কথা ছিল তাঁদের। দীর্ঘদিন ধরেই ঠিক ছিল এই বিয়ে। বিয়ের কয়েকদিন আগেই কোভিড ১৯ আক্রান্ত হয়ে পড়েন কারলোস। তাঁকে মেথোডিস্ট হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু দিনের পর দিন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করতে হয়।

কয়েকদিন পর করোনামুক্ত হওয়ার পরেও কোমর্বিডিটির কারণে শারীরিক পরিস্থিতি খুবই সংকটে পৌঁছে গিয়েছে। করোকে জয় করার পরই তাই প্রেমিকাকে চিরসঙ্গী করার পরিকল্পনা করেন কারলোস। এই গোটা সময় গ্রেস এক মুহূর্তও তাঁর কাছছাড়া হননি। হাসপাতালের অনেকেই গ্রেস ও কারলোসের প্রেমকাহিনি এতদিনে জেনে গিয়েছিলেন। বিয়ের কদিন আগেই যে করোনাভাইরাসে আক্রান্ত হন কারলোস তাঁরা সেকথাও জেনেছিলেন। তাই তাঁরা সবাই মিলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন। একজন পাদ্রীকেও ডাকা হয় সেখানে। গ্রেস সাদা ওয়েডিং গাউন পরে এবং কারলোস কালো টাক্সেডো পরে বিছানায় শুয়েই বিয়ে করেন।

ফেসবুসে সেই ভিডিয়ো মন জয় করেছে হাজার হাজার মানুষের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। কারলোস হাসপাতালের বিছানায় শুয়েই হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। গ্রেসও চোখে জল নিয়ে ধন্যবাদ বলেছেন সকলকে। হাসপাতালে সেদিন দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভালোবাসা ও বিশ্বাসের এক নজির হয়ে থাকল কারলোস ও গ্রেসের কাহিনি।

দেখুন কারলোস ও গ্রেসের বিয়ের ভিডিয়ো, ক্লিক করুন

আরও পড়ুন: ‘বুকের ওপর উঠে বসে ক্ষুধার্ত সিংহী,’ সেখান থেকে বেঁচে ফেরার কাহিনি

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নীল জার্সিতে মিস করব, কিন্তু হলুদ জার্সিতে পাব! ১৯ তারিখ দেখা হবে টস করার সময়; ধোনিকে বললেন রোহিত

Mon Aug 17 , 2020
নিজস্ব প্রতিবেদন:  আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের ব্লু জার্সিতে আর দেখা যাবে না মাহিকে। তবে আইপিএল খেলবেন তিনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে আইপিএল-এর ১৩ তম সংস্করণে  মাঠে নামবেন মাহি। বরং বলা ভাল আইপিএল-এর ওপেনিং ম্যাচেই মাঠে নামতে চলেছে ধোনির সিএসকে। সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ […]

You May Like

Breaking News

Recent Posts