সম্প্রতি অনুষ্ঠিত ফিউচার প্রুফ হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ প্রতিযোগী ২ থেকে ১০ জনের দলে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ৫০ ঘণ্টা ধরে চলা প্রতিযোগীতার পুরোটাই অনলাইনে হয়েছে। বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতি বছর ফিউচার প্রুফ হ্যাকাথনের আয়োজন করা হবে বলে জানিয়েছে টেকনো ইন্ডিয়া গোষ্ঠী।
hackathon: করোনা পরবর্তী বিশ্বের ধারনা দিয়ে পুরস্কৃত ২০ পড়ুয়া – techno india organised hackathon for innovative tech ideas that will thrive in the post-coronavirus world
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা মহামারী হঠাৎ বিশ্বে অনেক কিছু বদলে দিয়েছে। এখন ব্যক্তি জীবনের অঙ্গ হয়ে উঠেছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। সামাজিক দূরত্ব আজ বহুল পরিচিত একটি শব্দ। কিন্তু করোনা পরবর্তী বিশ্ব কেমন হতে পারে? কী কী সমস্যার মুখে পড়তে পারে মানুষ? আর তার সমাধানই বা কী? আগমী নতুন জগতের নানা সমস্যা ও প্রযুক্তির সহায়তায় তার সমাধানের নয়া দিশা দেখাল কলকাতার টেকনো ইন্ডিয়া গোষ্ঠী আয়োজিত ফিউচার প্রুফ হ্যাকাথন ২০২০ (Future-Proof Hackathon)।