কী কারণে বালকৃষ্ণ ইস্তফা দিয়েছেন সেই বিষয়েও আলোকপাত করা হয়েছিল শেয়ার বাজারে দাখিল রুচি সয়ার ওই নথিতে। যেখানে বলা হয়, ‘অন্য দায়িত্বে ব্যস্ততা’র কারণে এই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন পতঞ্জলী গোষ্ঠীর নাম্বার টু হিসেবে পরিচিত বালকৃষ্ণ। যে কারণে সেটি পরিচালন পর্ষদ মঞ্জুর করেছে। পরিবর্তে কোম্পানির পূর্ণ সময়ের ডিরেক্টর রাম ভারতকে নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।
যদিও বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, বালকৃষ্ণের ইস্তফার পিছনে অন্য কারণ আছে। নিজেদের বক্তব্যের স্বপক্ষে রুচির গত জুন ত্রৈমাসিকের ফলাফলের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন তাঁরা। পরিসংখ্যান বলছে, পতঞ্জলি গোষ্ঠীর মালিকানাধীন রুচির গত জুন ত্রৈমাসিকের আর্থিক ফলাফল চূড়ান্ত হতাশাব্যাঞ্জক। এক দিকে যেমন কোম্পানির নিট আয় কমেছে তেমনই ধাক্কা খেয়েছে নিট মুনাফা। গত জুন ত্রৈমাসিকে সংস্থার মুনাফা ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.২৫ কোটি টাকা। আগের বছরের এই সময়ে ১৪.০১ কোটি টাকা মুনাফা ঘরে তুলেছিল তারা। গত বুধবার তাদের ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করে রুচি।
আরও পড়ুন: শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার! সেনসেক্স বাড়ল ২১৪ পয়েন্ট
তবে কি কাঙ্খিত মুনাফা না হওয়ায় রুচির এমডি পদ থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে আচার্য বালকৃষ্ণকে? ওই সংস্থা তা না মানলেও বাজার বিশেষজ্ঞদের একাংশ কিন্তু তেমন সম্ভাবনার দিকেই ইঙ্গিত করেছেন। ব্যবসায় মুনাফাই আসল কথা যে!
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।