Jammu and kashmir: ফের অনুপ্রবেশের চেষ্টা ভণ্ডুল, কাশ্মীরের কুপওয়ারায় খতম জঙ্গি – jammu and kashmir: indian army foils infiltration bid along loc, kills terrorist in kupwara district

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা আরও একবার ভেস্তে দিল ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার সকালে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে কাছে সেনার সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে।

সেনা সূত্রে খবর, কুপওয়ারার কেরান সেক্টরে লাইন অফ কন্ট্রোলে ( Line of Control) কয়েক জনের গতিবিধি সন্দেহজনক ঠেকছিল। সেনার নজরদারি এড়িয়ে কেরান সেক্টর দিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টায় ছিল। কিন্তু, সীমান্তে সতর্ক সেনা জওয়ানরা অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয়। সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। বাকিরা পালিয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।

নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানান, জঙ্গিদের (terrorist in Kupwara) তিন থেকে চার জনের একটি দল বৃহস্পতিবার সকালে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কাশ্মীরের সীমান্ত জেলা কুপওয়ারার কেরান সেক্টরের মাচিকমারি অঞ্চলে তাদের গতিবিধি নজরে পড়ে সেনার। জওয়ানরা বাধা দিলে, সংঘর্ষে এক জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। ওই জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।

একজন সেনাকর্তা জানান, পলাতক জঙ্গিদের (infiltrate into India) খোঁজে কুপওয়ারায় তল্লাশি চলছে। এলওসিতে ভারতের দিকে কোথাও লুকিয়ে থাকলে, অনুপ্রবেশকারী ওই বিদেশি জঙ্গিদেরও খতম করা হবে।

ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এলওসি বরাবর লঞ্চ প্যাডগুলিতে প্রশিক্ষিত ২৫০ থেকে ৩৫০ জঙ্গি ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে। অনেক আগেই ভারতীয় সেনাকা সতর্ক করা হয়েছে। সেনা সতর্ক থাকায় এরই মধ্যে একাধিক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

তবে, সেনার খবর অনুযায়ী, ১০ জঙ্গি ভারতে অনুপ্রবেশে সক্ষম হয়েছে। উত্তর কাশ্মীরে তারা সক্রিয়। অনুপ্রবেশকারী ওই ১০ জঙ্গিকে খুঁজে বের করে, নির্মূল করাই লক্ষ্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

West Bengal Governor says education system in state “politically caged”

Thu Jul 16 , 2020
By: PTI | Kolkata | Published: July 16, 2020 5:36:46 pm   West Bengal Governor Jagdeep Dhankhar. (File photo) The education system in West Bengal is “politically caged”, Governor Jagdeep Dhankhar said on Thursday, a day after most vice-chancellors of state universities skipped a meeting called by him, and asserted […]

You May Like

Breaking News

Recent Posts