Coronavirus lockdown: 83′-সূর্যবংশী বড় পর্দাতেই মুক্তির অপেক্ষায়, ঘোষণা প্রযোজনা সংস্থার – reliance entertainment shares official statement on sooryavanshi and 83’s release

হাইলাইটস

  • রিলায়েন্সের সিইও সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা ১০০ শতাংশ চেষ্টায় রয়েছেন এই সিনেমাগুলি হলে মুক্তি পাক।
  • অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ এবং রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের 83′ ওটিটি-তে নয়, অপেক্ষা করবে বড়পর্দায় মুক্তির জন্য।
  • সূর্যবংশী রোহিত শেট্টির ছবি। এতে অক্ষয় কুমারের সঙ্গে ক্যাটরিনা কাইফকে ১০ বছর পর ফের একপর্দায় দেখা যাবে।

এই সময় বিনোদন ডেস্ক: করোনার কালবেলায় বন্ধ সমস্ত সিনেমা হল। সে কারণে বহু প্রযোজক-পরিচালক ডিজিটাল প্ল্যাটফর্মেই একের পর এক নতুন ছবির মুক্তিতে রাজি হয়েছেন। বলিউড থেকে অন্য ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নতুন ছবি মুক্তি পেয়েছে হটস্টার-অ্যামাজন-নেটফ্লিক্সের মতো বিভিন্ন ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে কি বলিউডের নতুন আসন্ন ছবিগুলি সবই ওটিটি-তেই মুক্তি পাবে? বিশেষ করে বিগ বাজেট ছবি যেমন অক্ষয় কুমারের ‘সূর্যবংশী‘ এবং রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের 83‘ নিয়ে অনেকের মনেই এই প্রশ্ন জেগেছিল।

শেষ পর্যন্ত সেই প্রশ্নের জবাবা পাওয়া গিয়েছে। অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ এবং রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের 83′ ওটিটি-তে নয়, অপেক্ষা করবে বড়পর্দায় মুক্তির জন্য। ছবিগুলির প্রযোজনা সংস্থা রিলায়েন্সের তরফে রবিবার বিবৃতি দিয়ে একথা ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল এই ছবিদুটিও ওয়েব প্ল্যাটফর্মেই মুক্তি পাবে।

রিলায়েন্সের সিইও সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা ১০০ শতাংশ চেষ্টায় রয়েছেন এই সিনেমাগুলি হলে মুক্তি পাক। তবে খুব বেশি দেরি করতে চান না তাঁরা। মোটামুটি দিওয়ালি বা বড়দিনের মধ্যেই এই ছবিগুলিকে বড়পর্দায় মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। রবিবারই রিলায়েন্সের তরফে ট্যুইট করে এই ছবিগুলির মুক্তির বিষয়ে জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে বড়পর্দায় ছবি মুক্তির বিষয়টি খুব তাড়াতাড়ি সম্ভব হবে। সূর্যবংশী, 83 দিওয়ালি ও বড়দিনে বড় পর্দাতেই মুক্তির অপেক্ষায়’।

সূর্যবংশী রোহিত শেট্টির ছবি। এতে অক্ষয় কুমারের সঙ্গে ক্যাটরিনা কাইফকে ১০ বছর পর ফের একপর্দায় দেখা যাবে। ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ ও রণবীর সিংও। অন্যদিকে, ১৯৮৩ সালে কপিল দেবের ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে আসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবির নাম 83, পরিচালর কবীর খান।

আরও পড়ুন: লকডাউনে বন্ধ সিনেমা হল, অনলাইনেই মুক্তি পাবে ‘সূর্যবংশী’ ও ‘৮৩’?

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mumbai Delhi Coronavirus News | Coronavirus Outbreak India Cases LIVE Updates; Maharashtra Pune Madhya Pradesh Indore Rajasthan Uttar Pradesh Haryana Punjab Bihar Novel Corona (COVID-19) Death Toll India Today | अरविंद केजरीवाल ने कहा- दिल्ली में हालात काबू में, केंद्र सरकार से मेट्रो शुरू करने की अनुमति मांगी; देश में अब 30.65 लाख केस

Sun Aug 23 , 2020
Hindi News National Mumbai Delhi Coronavirus News | Coronavirus Outbreak India Cases LIVE Updates; Maharashtra Pune Madhya Pradesh Indore Rajasthan Uttar Pradesh Haryana Punjab Bihar Novel Corona (COVID 19) Death Toll India Today नई दिल्ली6 मिनट पहले फोटो कोलकाता की है। यहां कोरोना की जांच से पहले तैयारी करते स्वास्थ्यकर्मी। […]

You May Like

Breaking News

Recent Posts