Coronavirus Pandemic in India Live Updates: করোনা পরিস্থিতি LIVE: বছর শেষেই হাতে আসতে পারে ভ্যাকসিন, দাবি স্বাস্থ্য মন্ত্রীর – Coronavirus Live Updates World, India And West Bengal In Bengali

এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমল। রবিবার পুরসভা থেকে প্রকাশিত নয়া তালিকা অনুসারে, এই মুহূর্তে শহরে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়ে ১৭টি, যা গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের তালিকায় এমন জোনের সংখ্যা ছিল মোট ২০টি।

— রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯,৬০,০০০।

— অরুণাচল প্রদেশে ১৭ জন নিরাপত্তা রক্ষী সহ মোট ৪০ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনা সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে ৩২৬৩।

— ২৩ অগস্ট তেলেঙ্গানায় নতুন করে ১৮৪২ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু হয়েছে ৬ জনের।

—করোনার থাবায় আমেরিকায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭৬ হাজার মানুষ। করোনার ভ্যাকসিন কবে হাতে আসবে সে নিয়েও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এমন অবস্থায় করোনা আক্রান্তদের চিকিত্‍সার জন্যে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের ব্লাড প্লাজমা সংগ্রহ করা এবং তাদিয়ে চিকিত্‍সা এগিয়ে নিয়ে যাওয়ায় শিলমোহর দিল মার্কিন প্রশাসন।

— সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১,৪০৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৬৮ জন। মৃত্যু হয়েছে ৮৩৬ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১,০৬,৩৪৯। মৃতের সংখ্যা ৫৭,৫৪২।

— চিনে নতুন করে ১৬ জন ইমপোর্টেড করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

— লকডাউনের পরে ফ্রান্সে নয়া রেকর্ড! দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৯৭ জন।

— ইউকে-তে নতুন করে করোনা আক্রান্ত ১,০৪১ জন।

— ইন্দোরে নতুন করে করোনা আক্রান্ত ২৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১,৪০৮।

— রাজ্যের মধ্যে কলকাতায় সংক্রমণের মাত্রা সর্বাধিক। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে গত শনিবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাগুলির করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, কলকাতায় একদিনে ৫৬৩ শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ১৯৩ জন।

— গোটা কলকাতা শহরেই উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আর তাঁরা না বুঝেই বহু মানুষকে সংক্রমিত করে চলেছেন। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। এর আগে কলকাতা পুরসভার উদ্যোগে ১৪৪টি ওয়ার্ডেই করোনা পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার কথা জানানো হয়েছিল। এবার ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি শুরু করা হল শহরজুড়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সুশান্তের মৃত্যুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর যোগ! মোহন যোশিকে সিবিআইয়ের সমন

Mon Aug 24 , 2020
জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ওই ব্যক্তিকে  Source link

You May Like

Breaking News

Recent Posts