জানা গিয়েছে, উদ্ধার সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণমুদ্রার কিছু টুকরো অংশও পাওয়া গিয়েছে। সেই আমালে এগুলি স্বল্প মূল্যের মুদ্রা ছিল বলে বিশেষজ্ঞদের অভিমত। নবম শতাব্দীর শেষার্ধ ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। এই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল। অ্যান্টিকস অথরিটি’র অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার স্বর্ণমুদ্রাগুলিতে যে সংকেত বা চিহ্ন দেখা গিয়েছে তা থেকে মনে করা হচ্ছে এগুলি আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগের। যদিও এই বিষয়ে আরও গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি।
বাইজেন্টাইন আমলের এই নিদর্শনটিও আবিষ্কৃত হয়েছে (ছবি সৌজন্যে: ইজরায়েল অ্যান্টিকস অথরিটি)
আব্বাসীয় খিলাফত সম্পর্কে এখনও বহু তথ্য আমাদের সামনে অজানা। উদ্ধার স্বর্ণমুদ্রা থেকে সে সময় সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে বলে আশাবাদী রবার্ট কুল।
আরও পড়ুন: ইংল্যান্ডে নিলামে গান্ধীর চশমা, দাম উঠল আড়াই কোটি টাকা!
এর আগেও ইজরায়ের বিভিন্ন স্থান এর আগেও বিভিন্ন সময়ে বহু প্রাচীণ স্বর্ণমুদ্রা আবিষ্কার করা হয়েছে। এর আগে ২০১৫ সালে প্রাচীন বন্দর শহর সিয়েসারিয়ায় গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন জাভিকা ফায়ের নামে এক স্কুভা ডাইভার। সাগর তলে ঘুরে বেড়ানোর সময় বিপুল সোনার মোহর আবিষ্কার করেন তিনি। সেবার প্রায় ২,০০০টি সোনার মোহর আবিষ্কার হয়। সেগুলি ফাতেমীয় যুগের স্বর্ণমুদ্রা ছিল বলে গবেষণায় জানা যায়।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
