fau-g: অক্ষয় কুমারের মস্তিষ্কপ্রসূত, অক্টোবরেই আসছে PUBG-র দেশি বিকল্প FAU-G – mentored by akshay kumar, fau-g, an action game to be launched in october

হাইলাইটস

  • সূত্রের খবর, দেশের সঙ্গে বিভিন্ন বৈদেশিক লড়াইয়ের বাস্তব ঘটনাগুলির ওপর ভিত্তি করে এই গেমটির প্রেক্ষাপট তৈরি করা হবে। গেমটির একটি টিজারও প্রকাশ্যে এসেছে।
  • সেখান থেকে অন্তত একটি বিষয় পরিষ্কার যে, এই মাল্টিপ্লেয়ার শ্যুটার গেমটি PUBG-র মতোই।
  • অক্টোবরের মধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে গেমটি পাওয়া যাবে। মোবাইলের পাশাপাশি ডেস্কটপেও গেমটি খেলা যেতে পারে।

এই সময় ডিজিটাল ডেস্ক: PUBG আপাতত অতীত। আর এমনই সময়ে আসরে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। খুব শীঘ্রই ভারতে PUBG-র বিকল্প অ্যাপ নিয়ে আসছেন অভিনেতা। ইতিমধ্যেই সেই মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম FAU-G-র কাজও শুরু হয়ে গিয়েছে। FAU-G গেমের পুরো নাম Fearless and United: Guards। অ্যাপটি প্রস্তুত করছে nCore গেমস নামক একটি দেশি সংস্থা।

এই অ্যাপের সঙ্গে অক্ষয় কুমারের নাম জুড়েছে ঠিকই। তবে তিনি এই অ্যাপ তৈরির ক্ষেত্রে মূলত মেন্টর হিসেবেই কাজ করছেন। তবে সবথেকে গুরুত্বের বিষয় হল, এই অ্যাপ থেকে যে পরিমাণ অর্থ আয় হবে তার ২০% অংশ ‘ভারত কে বীর ট্রাস্ট’-এ দান করা হবে।

উদ্যোগপতি ভিশাল গন্ডাল জানাচ্ছেন যে, এই FAU-G গেমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর সংকল্পের অঙ্গ হিসেবেই ডেভেলপ করা হচ্ছে। পাশাপাশিই তাঁর আরও বক্তব্য, ‘ভারতের তরুণ প্রজন্মের কাছে গেমিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। এক্ষেত্রে FAU-G তাদের PUBG-র মতোই অনুভূতি দেবে।’ এই গেমটি থেকে প্লেয়াররা যে দেশের সৈন্যদের ত্যাগ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে, সে কথাও জানিয়েছেন ভিশাল।

সূত্রের খবর, দেশের সঙ্গে বিভিন্ন বৈদেশিক লড়াইয়ের বাস্তব ঘটনাগুলির ওপর ভিত্তি করে এই গেমটির প্রেক্ষাপট তৈরি করা হবে। গেমটির একটি টিজারও প্রকাশ্যে এসেছে। সেখান থেকে অন্তত একটি বিষয় পরিষ্কার যে, এই মাল্টিপ্লেয়ার শ্যুটার গেমটি PUBG-র মতোই। অক্টোবরের মধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে গেমটি পাওয়া যাবে। মোবাইলের পাশাপাশি ডেস্কটপেও গেমটি খেলা যেতে পারে।

আরও পড়ুন: ভর্তির জন্য লাইন বা অন্য কিছু? দাঁড়ানোর দিন শেষের ঘোষণা এক অ্যাপেই!

ব্যাঙ্গালোর-বেসড গেম ডেভেলপিং সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, দয়ানিধি বলেছেন, তাদের বিভিন্ন ধারার গেম বিশেষত মিড-কোর গেমগুলি নিয়ে সামনের দিনে তাঁরা আরও বেশি পরিমাণে কাজ করতে ইচ্ছুক। বিশ্বব্যাপী ইউজারদের জন্য জেনার-ডিফাইং MOBA গেমগুলিরও পরিচালনা করে এই সংস্থা। এমনকি এটি Rovio-র মতো গ্লোবাল স্টুডিওর সঙ্গেও কাজ করেছে।

অভিনেতা অক্ষয় কুমারও এই গেম সম্পর্কে এ দিন একটি ট্যুইট করেন। তাঁর কথায়, ‘ছোট থেকে বড় নির্বিশেষে ভারতে দিন-দিন যে ভাবে গেম জনপ্রিয় হচ্ছে, FAU-G সেই চিন্তা থেকেই তৈরি করা হয়েছে। এ ছাড়াও এই গেমের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম সেনাবাহিনীর আত্মত্যাগ নিয়েও অনেক কিছু জানতে পারবে।’

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

লাল-হলুদে কি দেখা যাবে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের কোচকে?

Fri Sep 4 , 2020
নিজস্ব প্রতিবেদন: ইনভেস্টর সমস্যা মিটতেই এবার জোরকদমে দলগঠনের দিকে নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারের পাশাপাশি একজন ভালো কোচ নিয়োগ করতেও তৎপর লাল-হলুদ। ইতিমধ্যেই বিড ওপেনের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে এফএসডিএল। ফলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা কেবল সময়ের অপেক্ষা। মাস দুয়েক পরেই শুরু আইএসএল। অল্প সময়ের মধ্যেই এবার দলগঠনে চমক দিতে চায় ইস্টবেঙ্গল। […]

You May Like

Breaking News

Recent Posts