এফআইআরে মহিলা ইনস্পেক্টর উল্লেখ করেন, অভিযুক্ত পুলিশ অফিসার বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু, পরে বিয়ে করতে অস্বীকার করেন। অভিযোগে তিনি জানান, ২০১৭ সালে বিজু পটনায়েক স্টেট পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময় এসআই সিলু ধল তাঁকে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু, তিনি নিম্নবর্ণের হওয়ায়, ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে আশঙ্কা করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তার পরেও ওই এসআই নিয়মিত তাঁকে হোয়াসঅ্যাপে প্রেম নিবেদন করতেন। এর পর তাঁর সম্বলপুরে পোস্টিং হলে, একদিন তাঁর রুমে আসেন অভিযুক্ত এসআই। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
মহিলা অফিসার জানান, তিনি সম্পর্কস্থাপনে বাধা দেন। ধলের আচরণের প্রতিবাদ করেন। তার জেরে সারারাত কান্নাকাটি শুরু করলে, তিনি ধলকে বোঝান বিয়ে না-করে শারীরিক সম্পর্কস্থাপন অপরাধ। ধল সেসময় প্রতিশ্রুতি দেন তাঁকে বিয়ে করবেন।
আরও পডুন: মহারাষ্ট্রে বহুতল ভেঙে মৃত ১, জীবিত উদ্ধার ৬০, ধ্বংসস্তূপের নীচে আরও ২৫!
কিন্তু, সম্পর্ক কিছুদিন গড়াতে না গড়াতেই অভিযুক্ত এসআই দূরত্ব তৈরি করতে থাকেন। মহিলা সাব-ইনস্পেক্টরকে জানিয়ে দেন তিনি তাঁকে বিয়ে করতে পারবেন না। দু’জনে দুই থানায় কর্মরত। শেষমেশ ঘটনার বিহিত চেয়ে ডিজিপি দ্বারস্থ হন মহিলা এসআই। অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করার আর্জি জানান।
আরও পডুন: দৈনিক করোনা টেস্ট একধাক্কায় নেমে এল ৬ লক্ষে, দু’সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
এ নিয়ে ডিজিপির বক্তব্য জানা যায়নি। তবে, থানার তরফে জানানো হয়েছে অভিযুক্ত এসআই সিলু ধল বর্তমানে ফেরার। ধর্ষণের এফআইআর রুজু হওয়ার কথাও স্বীকার করা হয়েছে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।