PM Modi Fact Check: নেহরু মূর্তির পাদদেশে মোদীর প্রণাম? ভাইরাল ফটো, জানুন সত্য-তথ্য – fake photo of pm modi bowing in front of former pm nehru’s statue is viral

এই সময় সত্য-তথ্য ডেস্ক

দাবি
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তির সামনে হাত জোড় করে প্রণাম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ছবি। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সমর্থক পেজগুলিতে এই ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, অবশেষে নেহরুর গুরুত্ব বুঝেছেন মোদী।

Fact 2
Fact 1

সত্য-তথ্য
ভাইরাল ছবিটি ভুয়ো। জাতীর জনক মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রণাম জানানো প্রধানমন্ত্রী মোদীর ছবিতে সফটওয়ারের সাহায্যে পরিবর্তন করে জওহরলাল নেহরুর মূর্তির সামনে হাত জোড় করে দেখানো হয়েছে।

অনুসন্ধান পদ্ধতি
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে প্রধানমন্ত্রী মোদীর অফিসিয়াল টুইটার অ্য়াকাউন্ট থেকে করা একটি টুইটের সন্ধান পাওয়া যাবে। ওই টুইটে ভাইরাল ছবিটি ব্যবহার হয়েছে। তারিখ ২০২০-র অগস্টের। রাষ্ট্রীয় স্বচ্ছ্বতা কেন্দ্রের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী মোদীর ওই ছবিটি তোলা হয়েছিল। ছবিতে মহাত্মা গান্ধীকে প্রণাম করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীকে।

সিদ্ধান্ত
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তির সামনে হাত জোড় করে প্রধানমন্ত্রীর প্রণাম করার যে ছবি ভাইরাল হয়েছে, তা ভুয়ো।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Maharashtra Governor Bhagat Singh Koshyari launches new website of Asif Bhamla’s Bhamla Foundation : Bollywood News

Tue Aug 25 , 2020
On Monday, Maharashtra Governor Bhagat Singh Koshyari launched the new website of well-known social welfare organization Bhamla Foundation, at the Raj Bhavan. Present at the inauguration ceremony were Foundation President Asif Bhamla, Managing Director and CEO of Hungama Digital Media Entertainment Neeraj Roy, actor Shekhar Suman, lyricist Swanand Kirkire, Ajinkya […]

You May Like

Breaking News

Recent Posts