nepal earthquake: সাতসকালে জোরালো ভূমিকম্প নেপালে – earthquake of magnitude 5.4 jolts nepal

এই সময় ডিজিটাল ডেস্ক: এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার ভোরে জোরদার কম্পন অনুভূত হল নেপালে। অনেকেরই তখন ভালো করে ঘুম কাটেনি। আধোঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের কম্পনে ধড়মড়িয়ে উঠে বসেন। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। যদিও, ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানানো হয়েছে, এদিন ভোরে পূর্ব নেপালে ভূমিকম্প হয়েছে। ভোর ৫টা বেজে ৪ মিনিট ৭ সেকেন্ডে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্র ছিল ৫.৪।

করোনা সংকটের মধ্যে নেপালে ফিরে এল ২০১৫ এর ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি। বুধবার সকালে কেঁপে উঠল কাঠমান্ডু থেকে ৫০ কিমি দূরের পূর্বদিকের মাটি।

মাটি কেঁপে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন সে সময় জেগে থাকা মানুষেরা। এক লহমায় তাঁদের মনে ফিরে আসে ২০১৫-র ভয়াবহ স্মৃতি। বেশ কিছু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন অবধি এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয় ক্ষতি বা মৃত্যুর খবর সামনে আসেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সোনার দাম আজ কলকাতায় , Gold Price today increase in India on 12 September, know the rate in Kolkata in bengali

Wed Sep 16 , 2020
সোনার দাম আজ এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০৫১০ টাকা। শুক্রবারের থেকে এই বৃদ্ধির পরিমাণ ১০ গ্রামে ১০ টাকা। হ্রাস পেয়েছ রুপোর দাম শুক্রবারের থেকে এদিন রুপোর দামে হ্রাস হয়েছে। প্রতি ১০০ গ্রাম রুপোর দাম এদিন ৬৯৯০ টাকা। প্রতি ১০০ গ্রামে এদিন দাম হ্রাসের পরিমাণ ৮ […]

You May Like

Breaking News

Recent Posts