Petrol price today: শনিবার অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, জানুন কোথায় কত? – petrol, diesel rates on hold as oil marketing companies pause hike

এই সময় ডিজিটাল ডেস্ক: গত ১৩ দিনের মধ্যে ১১ দিনই বাড়ল পেট্রলের দাম। এই সময়ে পেট্রলের দাম লিটারে ১.৫১ টাকা বেড়েছে। টানা ছয় দিন পেট্রোলের দাম বৃদ্ধি করার পর বুধবার থেমেছিল সেই ঊর্ধ্বগতি। রবিবারের পর সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবারও পেট্রলের দাম বাড়ায় সরকারি তেল সংস্থাগুলি। তবে শনিবার অপরিবর্তিত থাকল পেট্রলের দাম। বাড়েনি ডিজেলের দামও।

ফের বাড়ল পেট্রল, ডিজেল অপরিবর্তিতই! দাম কোথায় কত জানুন…

প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। গত মঙ্গলবার দিল্লিতে এক লিটার পেট্রলের দাম বেড়ে হয় ৮১.৭৩ টাকা ৷ ডিজেলের দাম ছিল লিটারে ৭৩.৫৬ টাকা। বুধবার এই দামই অপরিবর্তিত ছিল৷ এরপর বৃহস্পতিবার পেট্রলের দাম ৯-১০ পয়সা বাড়ে। কলকাতায় এ দিন এক লিটার পেট্রলের দাম হয় ৮৩.৩৩ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম ৭৭.১১ টাকা। শুক্রবার ফের দাম বাড়ে পেট্রলের। দিল্লিতে বাড়ে লিটারে ১১ পয়সা ও বাকি চার মেট্রো শহর কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে বাড়ে লিটারে ১০ পয়সা। এ দিন কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম হয় ৮৩.৪৩ টাকা। দিল্লিতে দাম হয়েছে লিটারে ৮১.৯৪ টাকা। সেই দামই অপরিবর্তিত রইল শনিবারও।

স্বভাবতই, এর প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। যার জেরে নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্তের।

দিল্লিতে আবার পেট্রলের থেকে সস্তা ডিজেল, কলকাতায় জ্বালানির দাম কত?

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 81.94 73.56
মুম্বই 88.58 80.11
কলকাতা 83.43 77.11
চেন্নাই 84.91 78.86

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রল এবং ডিজেলের দাম ৷ কিন্তু এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রল ও ডিজেলের দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম ৷

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Cancer Radiation Can Safely Proceed During COVID-19 Pandemic: Study

Sat Aug 29 , 2020
By Steven ReinbergHealthDay Reporter THURSDAY, Aug. 27, 2020 (HealthDay News) Cancer patients who need radiation therapy shouldn’t let fear of COVID-19 delay their treatment, one hospital study suggests. Over six days in May, during the height of the pandemic in New Jersey, surfaces in the radiation oncology department at Robert […]

You May Like

Breaking News

Recent Posts