২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের শক্তিবৃদ্ধি, তিন বামনেতাসহ সাতশো কর্মীর যোগদান মুর্শিদাবাদে, Three leaders with workers join in TMC leaving left front in Murshidabad

তৃণমূলে যোগ তিন বাম নেতার

তৃণমূলে যোগ তিন বাম নেতার

মঙ্গলবার মুর্শিদাবাদের জেলা কো-অর্ডিনেটর সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিন বাম নেতা। বহরমপুর খাগড়াঘাট এলাকায় অনুগামী কর্মী-সমর্থখদের নিয়ে তিন নেতা যোগ দেন তৃণমূলে। তাঁদের হাতে পতাকা তুলে দেন সৌমিক। এই যোগদানে ফলে তৃণমূল শক্তিবৃদ্ধি করল অধীর চৌধুরীর গড়ে।

সিপিএম ছেড়ে কারা তৃণমূলে এলেন

সিপিএম ছেড়ে কারা তৃণমূলে এলেন

সৌমিক জানিয়েছেন, এসএফআই জেলা সভাপতি জোসেফ হোসেন, সিটুর ফরাক্কা ব্লক সভাপতি অরুণোময় দাস, সিপিএমের জেলা কাউন্সিলের সদস্য আবদুস সালাম যোগ দেন তৃণমূলে। তাঁদের সঙ্গে সাত শতাধিক কর্মীও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

অধীর-গড়ে বামকে ভেঙে তৃণমূলের শক্তিবৃদ্ধি

অধীর-গড়ে বামকে ভেঙে তৃণমূলের শক্তিবৃদ্ধি

এদিন যোগদান অনুষ্ঠানে সৌমিক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অরিত মজুমদার, বিধায়ক শাহিনা মমতাজ খান, শাওনি সিংহরায়, রবি আলম চৌধুরী, আশিস মার্জিত প্রমুখ। কংগ্রেসের গড়ে বামকে ভেঙে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল।

বিজেপির পাশাপাশি বাম শিবিরেও ফাটল

বিজেপির পাশাপাশি বাম শিবিরেও ফাটল

কোচবিহারেও বিজেপির পাশাপাশি বাম শিবিরে ফাটল ধরিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি হয়েছে একইদিনে। দুই বাম নেতাও তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন এদিন। সিপিএম-ফরওয়ার্ড ব্লক ছেড়েও দুই নেতা নবি ও কালাম যোগ দেন তৃণমূল শিবিরে। এই অনুষ্ঠানেই সাত বিজেপি নেতা-সহ তিনশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Big borrowers safe bet for lenders

Wed Sep 2 , 2020
(Representative image) MUMBAI: Big borrowers are turning out to be safer for lenders. According to banks, there are only a small number of large companies where they may need to make a sacrifice after referring to the K V Kamath committee for restructuring. Last month, RBI constituted a committee headed […]

Breaking News

Recent Posts