শুক্রবারের (৪ অগস্ট) এই মৃত্যুর সঙ্গেই এই দ্বীপরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। এর আগে ২৪ মে শেষ কেউ করোনায় মারা যান। দেশটির স্বাস্থ্য প্রধান অ্যাশলে ব্লুমফিল্ড এক বিবৃতিতে বলেন, এই মৃত্যুর খবরে নিউ জিল্যান্ডবাসীর সঙ্গেই ওই ব্যক্তির পরিবারে যে উদ্বেগ বাড়বে, তা অস্বীকার করার উপায় নেই। অকল্যান্ডে গত একমাসে ১৫২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে শুক্রবার তিন জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে অকল্যান্ডে আড়াই সপ্তাহের লকডাউনও করা হয়। রবিবার রাতেই তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু, তার পরেও তিনটি পজিটিভ কেস ধরা পড়ায় চাপ বাড়ছে প্রশাসনে।
আরও পড়ুন:বাংলায় কোভিড সংক্রমণে রাশ, মৃত্যু ঘিরেই উদ্বেগ
আরও পড়ুন: অমানবিক! কোভিড পজিটিভ বৃদ্ধার ফ্ল্যাটে তালা ঝোলাল প্রতিবেশীএদিকে, গোটা বিশ্বে করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৬৭ লক্ষ ৮৩ হাজার ২১৮। মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ৭১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৮ লক্ষ ৯২ হাজার ৬৯৯ জন।
করোনা সংক্রমণে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। ভারতে আক্রান্ত বেড়ে হয়েছে ৪০ লক্ষ ২০ হাজার ২৩৯। সেখানে ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত ৪০ লক্ষ ৯১ হাজার ৮০১ জন। আর কয়েক ঘণ্টার মধ্যে সংক্রমণে ব্রাজিলকে পিছনে ফেলবে ভারত। তবে, করোনায় মৃত্যুহার ব্রাজিলের তুলনায় অনেক কম ভারতের। ভারতে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৬৩৫ জনের। ব্রাজিলে মারা গিয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৫৮৪ জন। আমেরিকায় কোভিডে মৃত্যু ২ লক্ষ ছুঁইছুঁই। ১ লক্ষ ৯২ হাজার ১১১ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৬৩ লক্ষ ৮৯ হাজার ৫৭ জন।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
