India China Border News Live Updates: India vs China ভারত-চিন মুখোমুখি LIVE: আজ অমরনাথ মন্দির পরিদর্শনে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং – no force in world can take away land from india, rajnath says in leh

আজ অমরনাথ মন্দির পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দু’দিনের লাদাখ ও জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন রাজনাথ সিং।

প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সঙ্ঘাত নিয়ে এ বার এমনই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সফরের প্রথম দিনে লেহ্ পৌঁছন তিনি। সেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, এ ভাবেই চিনকে কড়া বার্তা দেন।

প্যাংগং হ্রদের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত এই লুকুং পোস্ট। ফিঙ্গার-৪ থেকে সড়ক পথে এর দূরত্ব ৪৩ কিলোমিটার। এই ফিঙ্গার-৪ এলাকা থেকেই এই মুহূর্তে সেনা সরানোর সারছে ভারত ও চিন। লুকুংয়ে ভারতীয় সেনা ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) যৌথ ভাবে মোতায়েন রয়েছে।

এর আগে, গত ৩ জুলাই লাদাখে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীর উদ্দেশে ভাষণ দেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরে পৌঁছেছেন। তিনি সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং জম্মু ও কাশ্মীরের সামনের অঞ্চলগুলিও পরিদর্শন করবেন।

লাদাখের রাজধানী লে-র কাছে স্টাকনা এলাকায় সেনা মহড়ায় যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই মহড়ায় লাদাখের মতো এলাকায় অভিযানের ক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরল ভারতীয় সেনা।

এ দিন রাজনাথ বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর চেষ্টা চলছে। কিন্তু তা কতটা মেটানো যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, পৃথিবীর কোনও শক্তিশালী দেশ আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। তবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেলে, তার চেয়ে ভাল কিছু হয় না’।

লে-তে পৌঁছানোর পরে সেখানকার পরিস্থিতি, চিনা সেনার প্রকৃত অবস্থান সে সব বিষয়ে জানানো হয় রাজনাথকে। পরে লে-এর কাছে স্টাকনা এলাকায় সেনাবাহিনীর একটি মহড়ায় হাজির হন তিনি। সেনা মহড়ার একাধিক ছবি টুইট করে রাজনাথ।

—বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত। তাঁর কথায়, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’দিকের কিছু পয়েন্টে নিজেদের পোস্টে সেনা পুনঃমোতায়েনে রাজি হয়েছে দুই দেশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Covid fallout: Bounce rates on auto-debits shoot up to 45% in June, lenders are worried

Sat Jul 18 , 2020
Several banks and non-bank lenders have said that they have seen a decline in the share of customers availing of the moratorium in its second leg, starting June. The bounce rate on auto-debit transactions on the National Automated Clearing House (NACH) platform shot up to 45% in June against the […]

You May Like

Breaking News

Recent Posts