রাজ্যে কোভিড লকডাউন শুরু হওয়ার পর থেকে ওডিশায় গার্হস্থ্য হিংসার ঘটনা বাড়ছিল। সেসময় মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ওডিশার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) অভয়কে নির্দেশ দিয়েছিলেন, লকডাউনে রাজ্যের কোনও মহিলা যাতে গার্হস্থ্য হিংসার শিকার না হন, তা নিশ্চিত করুন। এর পর অনুভব মোহান্তির বিরুদ্ধে অভিযোগ ওঠায়, বিজু পটনায়েক যে অস্বস্তিতে পড়বেন, এটাই স্বাভাবিক। কারণ এই অভিনেতা-রাজনীতিক ওডিশার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়। বিজেডির অন্যতম শীর্ষ একজন নেতা।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীর: বান্দিপোরার গুরেজে মিলল ২ জঙ্গির মৃতদেহ, উদ্ধার গ্রেনেড-গোলাবারুদ
বর্ষার আইনজীবী আরকে রথ জানান, গত অগস্টে গার্হস্থ্য হিংসার এই মামলাটি দায়ের করেছেন অনুভবের স্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথম শুনানি রয়েছে। অভিযোগের বিশদ জানাতে তিনি অস্বীকার করেন। ফোনে চেষ্টা করেও অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে, অভিনেত্রীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, বর্ষা খুব শিগগিরই আদালতে অনুভবের অত্যাচারের বিশদ জানাবেন।
আরও পড়ুন: ভুবনেশ্বরে নাবালিকাকে গণধর্ষণ, ৭ ‘ধর্ষক’-এর ৩ জনই পুলিশকর্মী!
অন্য দিকে, অনুভব মোহান্তি দাবি করেন, তিনি আদালতের কোনও সমন পাননি। গার্হস্থ্য হিংসা নিয়ে স্ত্রী যে মামলা করেছেন, সে সম্পর্কেও কিছু বলতে অস্বীকার করেন।
তবে, জেলা আদালতের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ৭ অগস্ট বর্ষার মামলাটি রুজু হয়েছে। মামলার প্রথম শুনানির দিন ধার্য হয়েছে ৭ সেপ্টেম্বর। মোহান্তি উড়িয়া ছবির জনপ্রিয় অভিনেতা। সিনেমার জগত্ থেকেই তাঁর রাজনীতিতে আসা। বিজেডি সভাপতি তাঁকে রাজ্যসভার সদস্য করেন। ২০১৯ সালে কেন্দ্রপাড়া কেন্দ্র থেকে বিজেপির হেভিওয়েট প্রার্থী বৈজয়ন্ত পান্ডাকে হারিয়ে তিনি প্রথমবার লোকসভায় পা রাখেন।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
