লের নেত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক , Police arrests South 24 Parganas BJP general secretary in charges of molestation

অনুপম হাজরাকে ঘিরে কোন্দল

অনুপম হাজরাকে ঘিরে কোন্দল

রবিবার বারুইপুরে অনুপম হাজরাকে ঘিরে বিজেপির কোন্দল। তিনি বারুইপুরে পৌঁছতেই দলের নেতা-কর্মীরা ঘিরে ধরেন। জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন তাঁরা।

মারামারিতে আহত ১১

মারামারিতে আহত ১১

এরপরেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। দুপক্ষের মারামারিতে আহত হন ১১ জন। তাঁদের মধ্যে ৫ জনকে নিতে হয় হাসপাতালে।

মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

শুধু মারামারিই নয়, সেখানে উপস্থিত মহিলা নেত্রী, কর্মীদের হেনস্থা করা হয়। শাড়ি ধরে টানাটানির অভিযোগ ওঠে। এমন কি গায়ে হাত দেওয়ারও অভিযোগ তোলেন বিজেপির মহিলা নেত্রী, কর্মীরা। ওইদিন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বিজেপির জেলা সম্পাদক স্বরূপ দত্ত এবং মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির মহিলা মোর্চার তরফে মধুস্মিতা রায়।

গ্রেফতার বিজেপি নেতা

গ্রেফতার বিজেপি নেতা

সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিজেপির জেলা সম্পাদক স্বরূপ দত্তকে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IPL 2020: মাভি, নাগারকোটিদের প্রশংসায় দীনেশ কার্তিক

Thu Oct 1 , 2020
শুভমন গিলের দুরন্ত ব্যাটিং আর শিবম মাভি, কমলেশ নাগারকোটিদের আগুনে বোলিং জয়ের রাস্তা সহজ করে দিয়েছে। ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের ভূয়ষী প্রশংসা শোনা গেল অধিনায়ক দীনেশ কার্তিকের গলায়। Source link

You May Like

Breaking News

Recent Posts