হুগলিতে তৃণমূলের কর্মসূচি থেকে রাজ্যপাল ও দিলীপ ঘোষকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, TMC MP Kalyan Banerjee attacks Jagdeep Dhankhar and Dilip Ghosh from Hoogly programme

রাজ্যপাল বিজেপির বড় দালাল

রাজ্যপাল বিজেপির বড় দালাল

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে বলেন, তিনি হলেন বিজেপির সব থেকে বড় দালাল। তিনি বলেন এমন দিন আসছে, যেদিন রাজ্যপালকে বলতে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এর যুক্তিও দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রুমাল দিয়ে চোখ মুছে বাড়ি যাবেন রাজ্যপাল

রুমাল দিয়ে চোখ মুছে বাড়ি যাবেন রাজ্যপাল

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্থির বিশ্বাস ২০২১-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে বসবেন। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে বসবেন, সেদিন রাজ্যপালকে রুমাল দিয়ে চোখ মুছে বাড়ি যেতে হবে।

দিলীপ ঘোষকে তুই-তোকারি ভাষায় আক্রমণ

দিলীপ ঘোষকে তুই-তোকারি ভাষায় আক্রমণ

এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষার মাত্রা ছাড়িয়ে যান। দিলীপ ঘোষের ঘন ঘন শ্রীরামপুরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিআইএসএফ-এর কোলে চেপে শ্রীরামপুরে রাজনীতি করতে আসছিস। সিআইএসএফ-এর কোলে চেপে আসার পরিবর্তে বরং শাড়ি পরে আয়। এর সঙ্গে তিনি আরও বলেন, আয় দেখি কত বড় হিম্মত। কিচ্ছু দেখাতে পারবি না।

জুটবে না ১৮ আসন

জুটবে না ১৮ আসন

বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিলীপ, মুকুল, তথাগত আরও কত সব নাম আসছে, তাঁরা নাকি বাংলার মুখ্যমন্ত্রী হবে। ২০২১-এ বিজেপির ১৮ খানা আসনও জুটবে না বলে মন্তব্য করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

bjp’s culture wing releases posters on sushant: বিহার ভোটে বিজেপির অস্ত্র সুশান্ত-মৃত্যু, মাস্ক-পোস্টার নিয়ে আসরে গেরুয়া শিবির! - ‘justice for sushant singh rajput’, ahead of polls bihar bjp’s culture wing releases posters

Sun Sep 6 , 2020
হাইলাইটস করোনা আর বন্যার জোড়া আঘাতে ব্যাপক সংকটে বিহারের মানুষ। জেডিইউ ও বিজেপির জোট সরকারের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। মোট ৩০ হাজার এই ধরনের পোস্টার ছাপা হয়েছে। এই সময় ডিজিটাল ডেস্ক: বছরের শেষেই বিধানসভা ভোট বিহারে। তার আগেই অবশ্য করোনা আর বন্যার জোড়া আঘাতে ব্যাপক […]

You May Like

Breaking News

Recent Posts