হাইলাইটস
- আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ভারতীয় পুরুষদের জন্য ভাবতে শুরু করেন শর্বরী
- তাঁর স্টোর ‘শূন্য’-ভরে ওঠে পুরুষদের এথনিক কালেকশনে।
- এখনও পর্যন্ত তাঁর মতো পুরুষদের ফ্যাশন নিয়ে কেউ কাজ করেননি।
- বলা যায়, ছেলেদের ফ্যাশনের ট্রেন্ড সেট করে দিয়েছেন তিনি
এখনও পর্যন্ত তাঁর মতো পুরুষদের ফ্যাশন নিয়ে কেউ কাজ করেননি। বলা যায়, ছেলেদের ফ্যাশনের ট্রেন্ড সেট করে দিয়েছেন তিনি। ফ্যাশন দুনিয়ায় নীল, সবুজ, কালো, হলুদ রঙিন ধুতির চল হয় তাঁর হাত ধরেই। ১৯৯৬ সালের তাঁর সেই সৃষ্টির পর থেকেই বদলে যায় ফ্যাশনের সংজ্ঞা। তাঁর ডিজাইনের পোশাকে সাজেননি ইন্ডাস্ট্রিতে এমন অভিনেতা বোধহয় হাতে গোনা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রিসেপশনের পোশাকও ছিল তাঁর ভাবনায়। মাত্র ৬৩-এই হঠাৎ থমকে গেল তাঁর জীবন। বলা ভালো অবসান হল একটা যুগের।