Kailash Vjayvargiya gives message for 100 percent development after BJP’s wining in 2021, তৃণমূল ভাবে ৩০ শতাংশের কথা, পরিবর্তনে বিজেপির প্রতিশ্রুতি ১০০ শতাংশের , Kailash Vjayvargiya gives message for 100 percent development after BJP’s wining in 2021

বিজেপি এলে ১০০ শতাংশ কাজ

বিজেপি এলে ১০০ শতাংশ কাজ

২০২১ বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় প্রকৃত পরিবর্তন আনবে বিজেপি। তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় নতুন যুগের সূচনা হবে। জঙ্গলমহলের ঝাড়গ্রামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের আপামর মানুষের জন্য প্রতিশ্রুতি দিয়ে গেলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।

ছত্রধর মাহাতো মাওবাদী নেতা

ছত্রধর মাহাতো মাওবাদী নেতা

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাশ বিজয়বর্গীয় ছত্রধর মাহাতোকে মাওবাদী নেতা হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, যেখানে যেখানে বিজেপি শক্তিশালী সেখানে গিয়ে ভয় দেখিয়ে মানুষকে তৃণমূলে যোগদান করাচ্ছেন। এটা কোনও রাজনীতি হতে পারে না। অথচ তৃণমূল সেটাই করছে ছত্রধরকে দিয়ে।

মানুষ এই সরকারের প্রতি তিতিবিরক্ত

মানুষ এই সরকারের প্রতি তিতিবিরক্ত

এলাকায় অন্তত ১৫ জন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আত্মহ্ত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে সব ঘটনা। এভাবে বেশিদিন মানুষকে দমিয়ে রাখা যাবে না। প্রকৃত সত্য সামনে আসবেই। মানুষ এই সরকারের প্রতি তিতিবিরক্ত।

হাজার কোটি টাকা কোথায় গেল

হাজার কোটি টাকা কোথায় গেল

এদিন কৈলাশের পাশাপাশি মুকুল রায়ও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তিনিও তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। বলেন, জঙ্গলমহলের মানুষ অত্যাচারিত হয়ে আসছেন। তৃণমূল সরকার এদের জন্য কিছুই করেনি। কৈলাশ আবার আম্ফানের ক্ষতিপূরণের টাকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রীর পাঠানো হাজার কোটি টাকা কোথায় গেল জানতে চান কৈলাশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Small positive growth may not be ruled out in FY21, says ex-RBI governor Rangarajan - business news

Sun Sep 6 , 2020
A small positive economic growth in 2020-21 may not be ruled out as sectors like agriculture and essential goods and services were fully operational in the first quarter despite coronavirus-induced lockdown, according to a paper co-authored by former RBI governor C Rangarajan. Rangarajan and India EY India chief policy advisor […]

You May Like

Breaking News

Recent Posts