জিও ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান: কী কী সুবিধা মিলছে? | All JioFiber Broadband Plans With Price, Validity Detailed: Pick The Best Plan

News

lekhaka-Satyaki bhattacharyya

|

গ্রাহকদের জন্য বিভিন্ন দামে ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে জিও। এর ফলে বাড়ি বসে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে একাধিক অতিরিক্ত ফিচার। ৩৯৯ টাকা থেকে জিও ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে। সর্বোচ্চ প্ল্যানের দাম ৮,৪৯৯ টাকা। সেই প্ল্যানের প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট ডেটা ট্রান্সফার করা যাবে।

জিও ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান: কী কী সুবিধা মিলছে?

এই মুহূর্তে নতুন ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের এক মাস বিনামূল্যে পরিষেবা ব্যবহার করতে দিচ্ছে জিও। এই জন্য গ্রাহকদের দুটি অপশন দেওয়া হচ্ছে। প্রথম অপশনে ২৫০০ টাকার বিনিময়ে কানেকশন নেওয়া যাবে। কানেকশন ছেড়ে দিলে এই টাকা ফেরত মিলবে। বিনামূল্যে পাওয়া যাবে একটি ৪কে সেট টপ বক্স। সঙ্গে থাকছে ১৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ভুট, জি৫, অল্টবালাজি, ডিজনি প্লাস হটস্টার সহ ১০টা ওটিটি সাবস্ক্রিপসন।

দ্বিতীয় অপশনে ১৫০০ টাকা খরচ করে কানেকশন নিতে হবে। এই টাকাও কানেকশন ছেড়ে দিলে ফিতে পাওয়া যাবে। সঙ্গে থাকছে একটি মোডেম। এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ১৫০ এমবিপিএস আনলিমিটেড ডেটা ও আনলিমিটেড কল করা যাবে।

এই দুই অপশনেই ৩০ দিন ভ্যালিডিটি মিলবে।

জিও ফাইবার ব্রোঞ্জ ব্রডব্যান্ড প্ল্যান

৩৯৯ টাকা এই মাসিক প্ল্যানে ৩০এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে সারা ভারতে আনলিমিটেড কল করার সুবিধা।

জিও ফাইবার সিলভার ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে প্রতি মাসে ৬৯৯ টাকা খরচ হবে। ১০০ এমবিপিএস আনলিমিটেড ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং।

জিও ফাইবার গোল্ড ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে প্রতি মাসে ৯৯৯ টাকা খরচ হবে। ১৫০ এমবিপিএস আনলিমিটেড ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং। সঙ্গে থাকছে ১১ টা ওটিটি সাবস্ক্রিপশন।

জিও ফাইবার ডায়মন্ড ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে প্রতি মাসে ১৪৯৯ টাকা খরচ হবে। ৩০০ এমবিপিএস আনলিমিটেড ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং। সঙ্গে থাকছে ১২ টা ওটিটি সাবস্ক্রিপশন।

জিও ফাইবার প্লাস ডায়মন্ড ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে প্রতি মাসে ২৪৯৯ টাকা খরচ হবে। ৫০০ এমবিপিএস ৪,০০০জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং। সঙ্গে থাকছে ১২ টা ওটিটি সাবস্ক্রিপশন।

জিও ফাইবার প্লাটিনাম ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে প্রতি মাসে ৩৯৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে ৭,৫০০জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং। সঙ্গে থাকছে ১২ টা ওটিটি সাবস্ক্রিপশন।

জিও ফাইবার টাইটানিয়াম ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে প্রতি মাসে ৮৪৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে ১৫,০০০জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং। সঙ্গে থাকছে ১২ টা ওটিটি সাবস্ক্রিপশন।

জিও ফাইবার ব্যবহারের শর্তাবলী

একবার রিচার্জ হয়ে গেলে সেই টাকা ফিরে পাওয়া যাবে না। রিচার্জের রাশি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।

প্রিমিয়াম নম্বর ছাড়া দেশের মধ্যে সব নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে।

জিএসটি সহ প্ল্যানের দাম।

এক মাসের অর্থ ৩০ দিন।

আনলিমিটেড প্ল্যানে ৩,৩০০জিবি ডেটা ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

  • 92,999

  • 17,999

  • 39,999

  • 29,400

  • 38,990

  • 29,999

  • 16,999

  • 23,999

  • 18,170

  • 21,900

  • 14,999

  • 17,999

  • 42,099

  • 16,999

  • 23,999

  • 29,495

  • 18,580

  • 64,900

  • 34,980

  • 45,900


  • 17,999


  • 54,153


  • 7,000


  • 13,999


  • 38,999


  • 29,999


  • 20,599


  • 43,250


  • 32,440


  • 16,190



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

पेट्रोल-डीजल के दाम में नहीं हुआ बदलाव, जानिए क्‍या है भाव

Tue Sep 8 , 2020
नई दिल्‍ली। तेल विपणन कंपनियों ने पेट्रोल-डीजल की कीमत में मंगलवार को कोई बदलाव नहीं किया है। दरअसल अंतरराष्‍ट्रीय बाजार में कच्‍चे तेल की कीमत में जारी सुस्‍ती के बीच घरेलू बाजार में पेट्रोल-डीजल की कीमत में भी बदलाव एक दिन के अंतराल पर तेल विपणन कंपनियां कर रही है।  […]

You May Like

Breaking News