Petrol price: বুধেও অপরিবর্তিত পেট্রল-ডিজেল, দাম কোথায় কত? – petrol, diesel rates remain unchanged on wednesday

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের পর বুধবারও অপরিবর্তিত রয়েছে পেট্রল ও ডিজেলের দাম। গত সোমবার আরও কিছুটা কমে ডিজেল। পেট্রলের দাম অপরিবর্তিত থাকলেও সে দিন লিটারে প্রায় ১১ পয়সা কমে ডিজেল। রবিবারও অপরিবর্তিত ছিল পেট্রল ও ডিজেলের দাম।

গত কয়েকদিন ধরে দাম বেড়েই চলেছিল পেট্রলের। এই সময়ের মধ্যে পেট্রলের দাম লিটারে ১.৬৫ টাকা বেড়ে যায়। প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এর পর থেকে বেড়েই চলে পেট্রলের দাম। তবে ডিজেলের দাম দীর্ঘদিন স্থির ছিল। গত গত বৃহস্পতিবার ডিজেলের দাম কমায় কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম এখন ৭৬.৯০ টাকা। আর দিল্লিতে ডিজেলের দাম কমে হয় লিটারে ৭৩.৪০ টাকা। শুক্রবার সেই দামই বজায় থাকে। তবে শনিবার কমে ডিজেলের দাম। পেট্রল অপরিবর্তিত ছিল। সেই দামই বজায় ছিল রবিবারও। তবে সোমবার ডিজেলের দাম কিছুটা কমায় কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হয় ৭৬.৬৬ টাকা। পেট্রলের দাম লিটারে হয় ৮৩.৫৭ টাকা। সেই দামই অব্যাহত থাকে মঙ্গলবার ও বুধবার।

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 82.08 73.16
মুম্বই 88.73 79.69
কলকাতা 83.57 76.66
চেন্নাই 85.04 78.48

স্বভাবতই, এর প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্তের।

টানা তৃতীয় দিনেও অপরিবর্তিত পেট্রল, একই আছে ডিজেলের দামও

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয়ে থাকে পেট্রল ও ডিজেলের দাম ৷ কিন্তু এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ রোজ সকাল ৬টায় পেট্রল ও ডিজেলের দাম জারি করে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম ৷

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tej Pratap Yadav | RJD Tej Pratap Yadav Taunts To CM Nitish Kumar Ahead Bihar Vidhan Sabha (Assembly) Election 2020 | वो आप ही थे न जो बिहारी मजदूरों को चोर, गुंडा और अपराधी बताया था...ना भूला है, ना भूलने देंगे

Wed Sep 9 , 2020
Hindi News Local Bihar Tej Pratap Yadav | RJD Tej Pratap Yadav Taunts To CM Nitish Kumar Ahead Bihar Vidhan Sabha (Assembly) Election 2020 पटना39 मिनट पहले कॉपी लिंक तेजप्रताप ने लॉकडाउन के दौरान घर लौट रहे लोगों को हुई दिक्कत की तस्वीरें सोशल मीडिया पर शेयर की है। दो […]

You May Like

Breaking News

Recent Posts