যদিও BMC-র কাজের সাফাইয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ‘ওরা কী করছে, তার সঙ্গে শিবসেনার কোনও সম্পর্ক নেই। আপনাদের উচিত পুর কমিশনারকে জিগ্গেস করা।’ প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙা নিয়ে বম্বে হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর।
আরও পড়ুন: সঞ্জয় রাউতকে হুমকি ফোন! কলকাতায় কঙ্গনার সমর্থককে গ্রেফতার মুম্বই পুলিশের
‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শিবসেনার বিরোধের সূত্রপাত সঞ্জয় রাউতের সঙ্গে কঙ্গনার বাদানুবাদ থেকেই। নিরাপত্তাহীন বোধ করলে অভিনেত্রীর মুম্বইয়ে না আসার পরামর্শ দিয়েছিলেন শিবসেনা সাংসদ। এদিকে, অফিসে ভাঙচুরের পর মুখ্যমন্ত্রী ঠাকরের উদ্দেশে করে কটূক্তি করার জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে দুটি FIR দায়ের করেছে মুম্বই পুলিশ।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
