Rhea Chakraborty: নেই ফ্যান-বিছানা-বালিশ, জেলে ইন্দ্রাণীর পাশের ঘরেই রিয়া! – no fan or bed in rhea chakraborty’s jail cell, her immediate neighbour is indrani mukerjea

হাইলাইটস

  • রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করবেন বলে ইঙ্গিত মিলেছে।
  • তিন শিফটে দুই কনস্টেবল অবিরত পাহারা দিচ্ছেন সেই সেলের বাইরে।
  • মুম্বইয়ে একমাত্র বাইকুলা সংশোধনাগারই শুধুমাত্র মহিলাদের জন্য। বর্তমানে হাই-প্রোফাইল কয়েকজন অভিযুক্ত বন্দি রয়েছেন।

এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন (Rhea Chakraborty Bail Plea) শুক্রবার খারিজ করে দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। রিয়ার পাশাপাশি খারিজ হয়ে গিয়েছে তাঁর ভাই শৌভিক চক্রবর্তী-সহ এই মামলায় ধৃত আরও ৫ জনের জামিনের আবেদনও। রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করবেন বলে ইঙ্গিত মিলেছে।

রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেফতার করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। এরপর বুধবার আদালতের নির্দেশেই রিয়াকে বাইকুলা জেলে পাঠানো হয় । সেখানে একাই একটি সেলে তাঁকে রাখা হয়েছে। জানা গিয়েছে, সেই সেলে কোনও ফ্যান এবং বিছানা নেই। তাঁর পাশের সেলেই রয়েছেন শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। নিরাপত্তার কারণেই রিয়াকে সিঙ্গল সেলে রাখা হয়েছে। কারাগারে অন্য বন্দিদের হাতে যাতে কোনও ভাবেই আক্রমণ বা হেনস্থা না হতে হয় রিয়াকে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তিন শিফটে দুই কনস্টেবল অবিরত পাহারা দিচ্ছেন সেই সেলের বাইরে।

জেল সূত্রে খবর, রিয়াকে শোওয়ার জন্য ম্যাট অর্থাৎ পাটি দেওয়া হয়েছে। তবে বিছানা বা বালিশের কোনও ব্যবস্থা নেই। কোনও সিলিং ফ্যান বা টেবিল ফ্যানেরও ব্যবস্থা নেই সেই সেলে। আদালতের নির্দেশে এগুলি সেলে পেতে পারবেন রিয়া। দু’একটি পোশাক, টুথ ব্রাশ-পেস্ট এবং কয়েকটি জরুরি সামগ্রী ছাড়া রিয়ার সঙ্গে কিছুই নেই, দাবি করা হয়েছে জেল সূত্রে৷ করোনাভাইরাসের কারণে প্রত্যেক বন্দিকেই দুধ ও হলুদ দেওয়া হচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য। মুম্বইয়ের এই মহিলা সংশোধনাগারে কয়েক মাসে বেশ কয়েকটি করোনা রোগীর সন্ধানও মিলেছে।

মুম্বইয়ে একমাত্র বাইকুলা সংশোধনাগারই শুধুমাত্র মহিলাদের জন্য। বর্তমানে হাই-প্রোফাইল কয়েকজন অভিযুক্ত বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি ও কোরেগাঁও-ভীমা মামলায় ধৃত সমাজকর্মী সুধা ভরদ্বাজ। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে তাঁর ১০ বছরের জেল হতে পারে।

তদন্তকারীদের দাবি, রিয়া মাদক সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে মাদক জোগাড় ও আর্থিক লেনদেনেরও অভিযোগ এনেছে কেন্দ্রীয় সংস্থা। সংস্থার আরও দাবি, মাদক সংগ্রহের জন্য ‘সুশান্তের সঙ্গে মিলেই আর্থিক দিকটি দেখতেন’ তিনি। শোনা যাচ্ছে এ বিষয়ে শৌভিক চক্রবর্তী, অভিনেতার প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তের বয়ানে সিলমোহর দেন রিয়া। সূত্রের খবর, এ প্রসঙ্গে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আরিয়ার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথনেরও ব্যাখ্যা চান তদন্তকারীরা। পরে ওই তিন জনের বয়ান উদ্ধৃত করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনসিবি জানায়, ‘মাদক সংক্রান্ত সব রকম লেনদেন রিয়ার গোচরেই হত।’

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিয়া?

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Abhishek Bachchan requests people to keep their mask on and not take the virus lightly : Bollywood News

Fri Sep 11 , 2020
Bollywood actor Abhishek Bachchan tested negative for COVID-19 in the first week of August after being hospitalised for nearly a month. Being a COVID-19 survivor, the actor on Friday took to his social media handles urging people to wear masks whenever they step out of their house and requested all […]

You May Like

Breaking News

Recent Posts