গত ২ অগস্ট ট্যুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের আইসোলেট করার পাশাপাশি কোভিড টেস্ট করোনার আবেদন করেছিলেন। এরপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ১৪ অগস্ট শাহের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
কোভিড-১৯ পরবর্তী শারীরিক কিছু সমস্যার জন্য ১৮ অগস্ট গভীর রাতে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি হন অমিত শাহ। জানা গিয়েছিল, ওইদিন রাতে তাঁর রক্তচাপ খুব বেড়ে যায়। সঙ্গে ছিল শ্বাস কষ্ট। এর পরে তড়িঘড়ি তাঁকে এইমসেএ ভর্তি করা হয়। গত ৩১ অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।
আরও পড়ুন: সুস্থ অমিত শাহ, বাড়ি ফিরলেন AIIMS হাসপাতাল থেকে
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গিয়েছে। যে কারণে কোনও ঝুঁকি না নিয়ে শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে আবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
