রাজু বন্দ্যোপাধ্য়ায়ের কটাক্ষ, ‘প্রশান্ত কিশোরের ‘জামতারা গ্যাং’ চালাচ্ছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় নন, ’BJP leader Raju Banerjee criticizes Prashant Kishor gives direction in Mamata Banerjee’s TMC

মমতার বাংলা চালাচ্ছে ‘জামতারা গ্যাং'

মমতার বাংলা চালাচ্ছে ‘জামতারা গ্যাং’

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের কথায়, এখন বাংলা চালাচ্ছে ‘জামতারা গ্যাং’। তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে চলছে না। প্রশান্ত কিশোরের থেকে বুদ্ধি ধার করে তৃণমূল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর যেমন বুদ্ধ দিচ্ছেন দিদি তেমন করে দল সাজাচ্ছেন।

পরিবর্তন আসবে বিজেপির হাত ধরে

পরিবর্তন আসবে বিজেপির হাত ধরে

রাজুর সাফ কথা, যার বুদ্ধি নিয়েই চলুন মমতাদিদি, এবার কোনও লাভ হবে না। বাংলায় বিদায়ঘণ্টা বেজে গিয়েছে তৃণমূলের। এবার হার অবধারিত। বিজেপি বাংলায় নতুন যুগের সূচনা করবে। বাংলায় প্রকৃত পরিবর্তন আসবে বিজেপির হাত ধরে।

বিজেপির বিরুদ্ধে একযোগে লড়তে উদ্যোগ মমতার

বিজেপির বিরুদ্ধে একযোগে লড়তে উদ্যোগ মমতার

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে একযোগে লড়তে এবার এক অভিনব পদ্ধতি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলায় নতুন কমিটি গঠন করা সম্ভব হচ্ছিল না একগোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর দ্বন্দ্বে। গন্ডগোলের জেলা জলপাইগুড়িতে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে উত্তরণের নয়া দিশা দেখান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গন্ডগোল শিকেয় তুলে বিক্ষুব্ধদের নিয়ে কমিটি

গন্ডগোল শিকেয় তুলে বিক্ষুব্ধদের নিয়ে কমিটি

জলপাইগুড়ি জেলায় বিজেপিকে ঠেকাতে বিক্ষুব্ধদের নিয়ে কমিটি গঠন করে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিলেন আসন্ন নির্বাচনে তাঁরা নিজেদের মধ্যে গন্ডগোল শিকেয় তুলে কাঁধে কাঁধ দিয়ে লড়তে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিক্ষুব্ধদের কমিটিতে জায়গা দেওয়া হয়, তাতে জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী অমত করেননি।

 সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করা মোহন বসুকেও গুরুত্ব

সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করা মোহন বসুকেও গুরুত্ব

শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানান হয় ৬৬ জনের কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিক্ষুব্ধদেরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। খোদ সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করা মোহন বসুকেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিতে। এই কমিটিতে আছে আরও অনেক বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

csk vs srh live score: Chennai Super Kings vs Sunrisers Hyderabad IPL 2020 Live Score From Dubai International Cricket Stadium - CSK vs DC 2020 Scorecard: দুবাইতে আজ ধোনির মুখোমুখি ডেভিড, চোখ রাখুন লাইভ স্কোরে

Fri Oct 2 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুই দলই পয়েন্ট টেবলে এই মুহূর্তে এক্কেবারে নীচের দিকে। তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতেই জয় পেয়েছে হায়দরাবাদ এবং চেন্নাই দুই দলই। হায়দরাবাদে আজ নজর থাকবে জনি বেয়ারস্টো থেকে মণীশ পাণ্ডে বা অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিংয়ে। […]

You May Like

Breaking News

Recent Posts