Sara Ali Khan: বলিউড লিস্ট: রিয়ার কথায় ড্রাগ-তদন্তে নজরে সারা-রাকুল? অস্বীকার NCB-র – rhea chakraborty’s drug probe: ncb denies preparing bollywood list as sara ali khan, rakul preet singh’s names emerge

হাইলাইটস

  • এরই মধ্যে নাম উঠে এসেছে সারা আলি খান, রাকুলপ্রীত সিং-সহ একাধিক তারকাদের নাম।
  • পাশাপাশি, করণ জোহরের বাড়িতে গত বছরের একটি পার্টির ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে।
  • এমন কোনও নাম রিয়া বলেছেন কিনা জেরায়, সে কথাও স্বীকার করতে চায়নি এনসিবি।

এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তে ড্রাগ-যোগের তদন্তে কোমর বেঁধে নেমেছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। ইতোমধ্যেই সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে NCB। এরই সঙ্গে গত দুদিন ধরে জোরালো খবর, রিয়া গোয়েন্দাদের জেরার মুখে বলিউডের ২৫ জনের নাম নিয়েছেন যাঁরা ড্রাগ নেন বলে দাবি করেছেন তিনি। এরই মধ্যে নাম উঠে এসেছে সারা আলি খান, রাকুলপ্রীত সিং-সহ একাধিক তারকাদের নাম।

পাশাপাশি, করণ জোহরের বাড়িতে গত বছরের একটি পার্টির ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে বলিউডের একাধিক তারকাকে দেখা গিয়েছে। অভিযোগ উঠেছে সেই পার্টিতে ড্রাগ নেওয়া হয়েছিল। এমনকী বলিউডে জোর গুঞ্জন, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো ইতোমধ্যেই লিস্ট তৈরি করে ফেলেছে বলিউডের কাদেরকে আগামীতে সমন পাঠানো হবে। সেই তালিকায় নাম রয়েছে একাধিক তাবড়ের। কিন্তু এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা এই সমস্ত গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন। তাঁর মন্তব্য, এমন কোনও বলিউড লিস্ট তৈরি করা হয়নি। তিনি বলেছেন, ‘আমরা কোনও বলিউড লিস্ট তৈরি করিনি। তালিকায় নাম রয়েছে বিভিন্ন ড্রাগ মাফিয়া ও পাচারকারীর। এটাই বলিউডের সঙ্গে লোকে গুলিয়ে ফেলছে।’ এনসিবির অফিসার বলেছেন, ‘কোনও নামের তালিকাই তৈরি হয়নি’। এমন কোনও নাম রিয়া বলেছেন কিনা জেরায়, সে কথাও স্বীকার করতে চায়নি এনসিবি।

গত কয়েকদিন ধরেই এমন বহু নাম শোনা যাচ্ছে ড্রাগ-তদন্তে। যার মধ্যে রয়েছেন অনেক অভিনেতা, প্রযোজক, পরিচালকের নাম ৷ তাঁদের সকলকে ডাকবে NCB৷ এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ এরা সকলেই ড্রাগের সঙ্গে কোনও কোনও ভাবে যুক্ত ৷ কেউ সেবন করেন তো কেউ পাচার করেন, এ বার তাদের ডাকা হবে বলে জানা গিয়েছে। শনিবারই শোনা গিয়েছিল যে, মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে সারা আলি খানের নাম উল্লেখ করেছেন রিয়া। উঠে এসেছে অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের নামও।

সূত্রের খবর, এনসিবির জেরায় রিয়া জানিয়েছেন, ২০১৬ সালে কেদারনাথ ছবির শ্যুটিং- এর সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। অভিনেত্রীর দাবি, তিনি, সুশান্ত এবং সারা একসঙ্গে আড্ডা দেওয়ার সময় মাদক নিতেন। এই তালিকায় উঠে আসা তারকাদের এনসিবি এ, বি এবং সি ক্যাটেগরিতে ভাগ করে তদন্ত চালাবে বলে জানা যাচ্ছে। অভিনেতা ছাড়াও অনেক প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টরদের নাম উল্লেখ করেছেন রিয়া। সারা আলি খানের নাম জড়ানো নিয়ে এখনও মুখ খোলেনি পটৌডি পরিবারও।

আরও পড়ুন: সুশান্তের সঙ্গে ড্রাগের আসরে বসতেন সারা, রাকুলপ্রীত! রিয়ার স্বীকারোক্তিতে অস্বস্তিতে বলিউড

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Gurugram Kurukshetra (Haryana) Coronavirus 93641 Cases Updates | Haryana District-Wise/Hotspots Cases Today Patients; Gurugram Faridabad Rewari Jind Rohtak Hisar Nuh Kurukshetra | प्रदेश में 2526 नए केस आए, कुल आंकड़ा 93 हजार के पार, 19 मरीजों की कोरोना से मौत

Sun Sep 13 , 2020
Hindi News Local Haryana Gurugram Kurukshetra (Haryana) Coronavirus 93641 Cases Updates | Haryana District Wise Hotspots Cases Today Patients; Gurugram Faridabad Rewari Jind Rohtak Hisar Nuh Kurukshetra पानीपत3 घंटे पहले कॉपी लिंक कोरोना जांच के लिए व्यक्ति का सैंपल लेते हुए डॉक्टरों की टीम। प्रदेश में 319 मरीजों की हालत बनी […]

You May Like

Breaking News

Recent Posts