একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অভিনেতার গাড়িতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান স্টুডিয়োর বাকিরা। প্রবীশ একাধিক টেলিফিল্মে কাজ করেছেন। এই দুনিয়ায় ডাবিং শিল্পী হিসেবেও খুবই জনপ্রিয় ছিলেন তিনি। একাধিক হিট মালয়ালম ছবিতে ডাবিংয়ের কাজ করেছেন তিনি। তিনি খ্রিশ্চান সার্ভিস সোসাইটির সদস্যও ছিলেন। তাঁর পরিবারে রয়েছে বাবা, স্ত্রী ও তানিয়া নামের এক মেয়ে। সোমবার মারাদু মুথেদাম চার্চে এদিন তাঁর শেষকৃত্য করা হয়।
আরও পড়ুন: পোখরানে কামান পরীক্ষার সময় বিস্ফোরণ! আহত সেনার বিশেষজ্ঞরা
এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
Prabeesh Chakkalakkal died: শ্যুটিং চলাকালীন আচমকা মৃত্যু, ৪৪ বছরেই শেষ জনপ্রিয় অভিনেতা-ডাবিং শিল্পী! – malayalam actor and dubbing artist prabeesh chakkalakkal collapsed and died during a film shooting in kerala
এই সময় বিনোদন ডেস্ক: মালয়ালম অভিনেতার মর্মান্তিক মৃত্যু। আনলক শুরু হওয়ার পর ফের ধীরে ধীরে শ্যুটিংয়ের কাজ শুরু করেছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কেরালার কোচিতে ছবির শ্যুটিংয়ের সময়ই অভিনেতা এবং ডাবিং শিল্পী প্রবীশ চাক্কালাক্কলের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মাত্র ৪৪ বছর বয়সেই মারা গেলেন অভিনেতা। ইউটিউব চ্যানেল কোচি কলেজের জন্য শ্যুটিং করার সময়ই মৃত্যু হয়েছে তাঁর। একটি গাড়ি কোনও মতে ব্যবস্থা করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।
