করোনার ধাক্কা কাটিয়ে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় খাদ্যদ্রব্যের দাম কমতে শুরু করেছে। যার প্রভাবে সামগ্রিকভাবে গ্রাহক মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। মুদ্রা নীতি স্থির করার ক্ষেত্রে গ্রাহক মুদ্রাস্ফীতিকে প্রাথমিকভাবে বিবেচনার মধ্যে ধরে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। মুদ্রাস্ফীতি ৪ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে বেঁধে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছিল আরবিআই। সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। যার জেরে নিশ্চিত হওয়ার জো নেই মোদী সরকারের। পাইকারি দ্রব্যের মূল্যবৃদ্ধির আশঙ্কায় গত মাসে মুদ্রা নীতি পর্যালোচনায় সুদের হার অপরিবর্তিত রেখেছিল দেশের কেন্দ্রীয় ব্যাংক। অগস্ট মাসে পাইকারি মূল্যবৃদ্ধির হার ছিল ০.১৬ শতাংশ।
আরও পড়ুন: শেষ মুহূ্র্তে ছন্দপতন, সোমবার রেড জোনে থামকে গেল সেনসেক্স-নিফটি!
জাতীয় পরিসংখ্যান দফতরের তথ্য অনুসারে, অগস্টে খাদ্যদ্রব্যের দাম আগের মাসের থেকে সামান্য কমেছে। ৯.২৭ শতাংশ থেকে তা কমে হয়েছে ৯.৫ শতাংশ।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
