পশ্চিমবঙ্গের কোভিড-১৯ হেলথ বুলেটিন ১৬ সেপ্টেম্বর, West Bengal Covid-19 Health Bulletin 16 September

সর্বমোট আক্রান্তের সংখ্যা ২,১২, ৩৮৩

সর্বমোট আক্রান্তের সংখ্যা ২,১২, ৩৮৩

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৩৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২,১২, ৩৮৩ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪, ১৪৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৮৪,১১৩ জন। গত ২৪ ঘন্টায় ২, ৯৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(৫৯৩)। এরপরেই রয়েছে কলকাতা(৫০৭) এবং তারপরেই রয়েছে হুগলি ( ২০৫)।

ভাবাচ্ছে সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা

ভাবাচ্ছে সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। এরপরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৪৭৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯৯, কোচবিহারে ৯৩, দার্জিলিং ১০৪, কালিম্পং ১৬, জলপাইগুড়িতে ৮৪, উত্তর দিনাজপুরে ৩৬, দক্ষিণ দিনাজপুরে ৭২, মালদহে ১০২, মুর্শিদাবাদে ১০৫, নদিয়ায় ১০৪, বীরভূম ৭৫, পুরুলিয়া ১২০, বাঁকুড়ায় ১১১, ঝাড়গ্রাম ২৫, পশ্চিম মেদিনীপুরে ২২৯, পূর্ব মেদিনীপুরে ১৩৩, পূর্ব বর্ধমানে ৮৭, পশ্চিম বর্ধমানে ১১০, হাওড়া ১৯২, হুগলিতে ১৭২, উত্তর ২৪ পরগনায় ৫০৬, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৮ জন আক্রান্ত হয়েছেন।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় বুধবার আরও বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৮৬.২৬%। আর রবিবার তা বেড়ে হয় ৮৬.৪০%। মঙ্গলবার ছিল ৮৬.৬১%। আর বুধবার সুস্থতার হার ৮৬.৬৯%।

মৃত্যু হয়েছে ৬১ জনের

মৃত্যু হয়েছে ৬১ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৫৯ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৪১২৩-তে।

কলকাতায় মৃত্যু ১৫১৫ জনের

কলকাতায় মৃত্যু ১৫১৫ জনের

এদিন যে ৬১ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৫ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৫১৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৯২৫ জনের। এদিন সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৮ ও ৩ জনের মৃত্যু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IPL 2020: আমিরশাহি আইপিএল-এর সব আপডেট পেয়ে যাবেন Whatsapp-এ!

Wed Sep 16 , 2020
ক্রিকেটেনমেন্টের টোটাল প্যাকেজ নিয়েই করোনাকালে আইপিএল এবার- ওয়াচ ফ্রম হোম! Source link

You May Like

Breaking News

Recent Posts