coronavirus in india updates: ভারতে করোনা পরিস্থিতি LIVE: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁইছুঁই! – coronavirus cases latest news in india live updates in bengali

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী যাঁদের মধ্যে করোনার সামান্যতম উপসর্গ রয়েছে, তাঁরা যাতে করোনা পরীক্ষা করাতে পারেন, তা নিশ্চিত করতে সব রাজ্যের সরকারি হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী-আধিকারিকদেরও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার নির্দেশ দিয়েছে আইসিএমআর৷

— বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খুলতেই ৩৩৯.৪৫ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়াল ৩৪,৫২৯.৫৩ পয়েন্টে।

— প্যানডেমিকের মধ্যেই আজ কর্নাটকে সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা।

— মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।

— দেশের প্রতিটি কনটেনমেন্ট জোনে বাধ্যতামূলক ভাবে করতে হবে এই টেস্ট৷ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের সুবিধা হল, পরীক্ষার জন্য কোনও ল্যাবরেটরির প্রয়োজন নেই এবং ফলও জানা যায় দ্রুত। কিন্তু অসুবিধাও রয়েছে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ এলে সেই রিপোর্ট ভরসাযোগ্য, কিন্তু কারও রিপোর্ট নেগেটিভ এলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ থাকে না ।

— চিন্তা বাড়াচ্ছে দিল্লির করোনা চিত্র৷ পর পর তিন দিন দিল্লিতে করোনা সংক্রমণ সাড়ে তিন হাজারের বেশি৷ মৃত্যু হয়েছে ২,৩৬৫ জনের৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ৬ জুলাইয়ের মধ্যে দিল্লির প্রতিটি বাড়িতে স্ক্রিনিং হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

গালওয়ানকে ঘিরে সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই আজ লাদাখে সেনা প্রধান | দেশ News in BengaliGalwan Standoff, MM Naravane, Army Chief, Ladakh

Thu Jun 25 , 2020
নিজস্ব প্রতিবেদন: গত ১৫ জুন চিন-ভারত সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জওয়ান। চিনের কমপক্ষে ৪০ জওয়ান নিহত হয়েছে বলে দাবি ভারতের। সমস্যা নিরসনে দুপক্ষের লেফটেন্যান্ট পর্যায়ে বৈঠক হয়েছে। তবে দুপক্ষের এক হাজার সেনা গালওয়ান উপত্যকায় দাঁড়িয়ে রয়েছে। এরকম এক উত্তেজক পরিস্থিতিতে আজ লাদাখে যাচ্ছেন সেনাপ্রধান মনোজ মকুন্দ নারাভানে। আরও পড়ুন-ভারত […]

You May Like

Breaking News

Recent Posts