১৭ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৭ হাজার ৬১ জন। এর মধ্যে শুধু এদিনই করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.৭৭ শতাংশ।
মারণ ভাইরাসের কামড়ে রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬০ জন। শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ২২ জনের। আর উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১৮ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা থেকে নতুন করে করোনা আক্রান্তদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ‘দুর্গাপুজোর আনন্দ থেকে কেউ বঞ্চিত হবেন না’, মহালয়ায় প্রতিশ্রুতি মমতার
স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কোভিডের নমুনা টেস্টের সংখ্যা সাড়ে ২৬ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৫৩৬টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৬ লক্ষ ৫৪ হাজার ৭০টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৯ হাজার ৪৯০ জনের। মোট নমুনা টেস্টের ৮.১২ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।জাস্ট এখানে ক্লিক করুন।
