মমতা বন্দ্যোপাধ্যায়ের মহালয়ার গান ,West Bengal CM Mamata Banerjee sings Mahalaya song , that goes Viral

 গানে মমতা

গানে মমতা

মহালয়া ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন ক্রমেই পারদ চড়াচ্ছে, তখন সেগুলিকে একপাশে রেখে, ব্যক্তি মমতার আরও এক গুণ প্রকাশ্যে এল। গান বা কবিতা তিনি আগেও লিখেছেন। এবার স্বয়ং গাইলেন গান।

কোন গান অর্পণ দুর্গাকে?

কোন গান অর্পণ দুর্গাকে?

মহালয়ার দিন নরেন্দ্র মোদী যখন মা দুর্গার কাছে কোভিড মুক্ত পৃথিবীর প্রার্থনা করেছেন,তখন মাতৃ আরাধনায় মমতা বন্দ্যোপাধ্যায় গাইলেন গান। ‘জাগো দুর্গা’ গানটি তিনি গেয়েছেন। আর সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়।

 সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলার পরই ১৫ ঘণ্টায় হাজারের ওপর শেয়ার হতে শুরু করেছে। মমতা নিজের টুইটে জানিয়েছে, সাম্প্রতিক ব্যাধির প্রকোপ থেকে আম্ফান ঝড়ের মোকাবিলা পার করে বাংলা যাতে শিখরে ওঠে , তারই বার্তা থাকুক মহালয়ায়।

 মমতার বার্তা

মমতার বার্তা

‘ মা আসছেন। শারদীয়ার শুভক্ষণে জাগছে আলোর ভুবন। মা দুর্গার আগমনে মুছে যাক সমস্ত গ্লানি, ঘুচে যাক জরা। ব্যাধির প্রকোপকে জয় করে, প্রাকৃতিক দুর্যোগে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির বাধা টপকে বাংলা এগিয়ে যাক উন্নতির শিখরে। বাংলার সমস্ত মানুষের জন্য মঙ্গল কামনা করে মহালয়ার পুণ্য তিথিতে মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে আমার শারদ অর্ঘ্য নিবেদন করলাম। ‘ এই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে গানটি আপলোড করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ऑफिस में काम की शुरुआत 20 बड़ी खबरों के साथ

Fri Sep 18 , 2020
आज की बड़ी खबरें। NATIONAL: राजनीति के साथ देश की हर एक बात यह खबर भी पढ़े: केंद्रीय मंत्री हरसिमरत कौर का इस्तीफा मंजूर, अब नरेंद्र तोमर संभालेगे इनकी जिम्मेदारी यह खबर भी पढ़े: एलओसी पर पहुंचे नरवणे, अग्रिम चौकियां भी देखीं यह खबर भी पढ़े: दिल्ली में कोरोना के […]

You May Like

Breaking News

Recent Posts