cheating: সরকারি চাকরির টোপ দিয়ে প্রতারণা, নেপথ্যের মহিলা দিল্লি পুলিশের জালে – delhi police arrests woman for duping people on pretext of providing government jobs

এই সময় ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির টোপ দিয়ে তিনি লোক ঠকিয়েছেন। মাস গেলে মোটা বেতনের পাকা চাকরির মোহে, লোকে সেই টোপ গিলেছেনও। টাকার বিনিময়ে তাঁর কাছে কিনতে চেয়েছেন সরকারি চাকরি। নিশ্চিত চাকরির আশায় ধারদেনা করে, সেই অর্থ তুলে দিয়েছেন ‘চাকরিদাতা’র হাতে। সরকারি চাকরি তো দূর অস্ত। সামান্য বেতনের একটা কাজও জোটেনি। প্রতারিত যে হয়েছেন, বুঝেছেন অনেক পরে। একজন নয়, একাধিক জন সেই প্রতারণার শিকার। প্রতারিত জনেদের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ মাঝবয়সি এক মহিলাকে গ্রেফতার করেছে। বছর সাতান্নর এই মহিলাই সেই প্রতারক।

বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, অনিতা ধিমান নামে ৫৭ বছর বয়সি এক মহিলাকে রাজধানীর সফদরজং এনক্লেভ থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তিনি সরকারি চাকরি করে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। লোক ঠকানো অবশ্য মহিলার কাছে নতুন নয়। দিল্লি পুলিশের ক্রাইম রেকর্ডস জানাচ্ছে, অনিতা ধিমানের বিরুদ্ধে আগেও পাঁচটি প্রতারণার মামলা রয়েছে। আগের বার লোক ঠকানোও ছিল একই কায়দায়।

মঙ্গলবার দিল্লি পুলিশের কাছে খবর আসে ভোগল মার্কেটের জাংপুরায় এক মহিলাকে লোকজন আটকে রেখেছে। মহিলা লোকজনকে ঠকিয়েছেন। ফোনে তা জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। গ্রেফতার করে অনিতা ধিমানকে।

পুলিশের জিগ্যাসাবাদের সময় জনৈক মুকেশ কুমার জানান, গত জুনে অনিতা ধিমানের সঙ্গে তাঁদের আলাপ হয়েছিল। দিল্লির একাধিক সরকারি দফতরের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে বলে মহিলা দাবি করেছিলেন। জানিয়েছিলেন, মোটা টাকা দিলে তিনি সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। মহিলার এই দাবি যে ভুয়ো, তা তাঁরা বুঝতে পারেননি। দুই ভাই সরল বিশ্বাসে টাকা দিয়ে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছেন।

ধৃত অনিতাকে জেরা করে পুলিশ জানতে পারে, মহিলার স্বামী নেই। তিনি বিধবা। কোনও সন্তানও তাঁর নেই। সাকেত আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার শুনানি ঝুলে রয়েছে। মামলার অর্থ জোগাড় করতেই তিনি লোকজনকে ঠকিয়েছেন। সরল, সাদাসিধে মনে হলে, তাঁকে টাকার বিনিময়ে চাকরির অফার করেছেন।

মনোজ ও মুকেশ কুমার নামে দুই ভাইকে তিনি ঠকিয়েছেন বলে স্বীকার করেন। মহিলা বলেন, ‘আমি বলেছিলাম, টাকা পেলে ওনাদের ছেলে-মেয়েকে ভিআইপি কোটায় চাকরি পাইয়ে দিতে পারি। তা বিশ্বাস করে ওঁরা আমায় টাকা দিয়েছেন।’

ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণপূর্ব) আরপি মীনা জানান, দুই ভাইয়ের কাছ থেকে অনিতা ৪.৪৫ লক্ষ টাকা নিয়েছেন। মহিলা না দিয়েছেন চাকরি। না ফিরিয়েছেন সেই টাকা। অভিযুক্তের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ মামলা রুজু করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

BJP will hold 30 rallies in Bihar elections again with the help of the Prime Minister; The party will cash in on the popularity of its biggest leader | चुनाव में फिर प्रधानमंत्री के सहारे भाजपा, 30 रैलियां करेंगे; पार्टी अपने सबसे बड़े नेता की लोकप्रियता को भुनाएगी

Thu Sep 10 , 2020
Hindi News Local Bihar Patna BJP Will Hold 30 Rallies In Bihar Elections Again With The Help Of The Prime Minister; The Party Will Cash In On The Popularity Of Its Biggest Leader पटना19 मिनट पहले कॉपी लिंक प्रधानमंत्री नरेंद्र मोदी (फाइल फोटो) (धर्मेन्द्र सिंह भदौरिया) अभी भले ही चुनाव […]

You May Like

Breaking News

Recent Posts