Anurag Kashyap claims Ravi Kishan used to smoke weed, opens up on his own struggle with hard drugs a decade ago

নিজস্ব প্রতিবেদন : ”সংসদে দাঁড়িয়ে বলিউডের সঙ্গে মাদকযোগের অভিযোগ করেছে রবি কিষেণ, অথছ ও তো নিজেই একসময় গাঁজা সেবন করত।” বলিউডের মাদকযোগ নিয়ে আলোচনার মাঝেই বিস্ফোরক পরিচালক অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোজপুরী অভিনেতা, সাংসদ রবি কিষেণকে নিয়ে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ বলেন, ”রবি আমার সঙ্গে শেষ ছবি মুক্কাবাজ-এ কাজ করেছে। ও তো দিন শুরু করতই জয় শিবশঙ্কর, জয় বম ভোলে, জয় শিব শম্ভু.. বলে। দীর্ঘদিন মাদকও সেবন করেছে। কে না জানে সেকথা? এরকম কেউ নেই যিনি জানেন না যে রবি গাঁজা সেবন করত। হতে পারে ও এখন ওইসব ছেড়ে দিয়েছে। সম্ভবত রাজনীতির ময়দানে প্রবেশ করার পর সেই অভ্যেস ছেড়েছেন, শুদ্ধ হয়েছেন।”

আরও পড়ুন-‘কৃষ্ণকলি’ শ্যামার সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে জমিয়ে নাচছেন নিখিল, ভাইরাল ভিডিয়ো

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ”আমি যদিও রবির বিচার করছি না। কারণ, আমি গাঁজাকে মাদকের পর্যায়ে ফেলি না। ও ধূমপান করত, তবে কাজটাও ভালো করে করত। এটা এমনকিছু বিষয় নয়। গাঁজা সেবন ওকে খারাপ মানুষ বানায় নি কখনও। তবে ও যখন সংসদে দাঁড়িয়ে জনসমক্ষে বলিউডে মাদকযোগের অভিযোগ তুলছে, তাতে আমার ঘোর আপত্তি রয়েছে।”

আরও পড়ুন-বিয়ের পর প্রথম পুজো, মিথিলাকে কী উপহার দিলেন সৃজিত?

এদিকে অনুরাগের কথার উত্তরে ANI-কে রবি কিষেণ বলেন, ”আমি অনুরাগের কাছ থেকে এধরনের কথা আশা করিনি। আমি শিবের ভক্ত, তাই শিবের ভক্ত, তাই মন্ত্র উচ্চারণ করি। আমার লড়াইটা মাদকের বিরুদ্ধে। আমার খারপ লাগছে ও আমায় সমর্থন করল না”। মাদক চিন, পাকিস্তান হয়ে আমাদের দেশে আসছে, আর যুব সমাজকে ধ্বংস করছে। বলিউডেও যার প্রভাব পড়েছে।

প্রসঙ্গত বাদল অধিবেশনে বলিউডে মাদকযোগের অভিযোগ করেছিসেন বিজেপি সাংসদ রবি কিষেণ। পালটা সপা নেত্রী জয়া বচ্চন তাঁকে আক্রমণ করে বলেন, ”যে থালায় খান, সেই থালাতেই ছেদ করছেন!..” আর এর পর থেকেই বিতর্ক চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিশ্বকাপের বাছাই পর্বের আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া, আগুয়েরো

Sat Sep 19 , 2020
নিজস্ব প্রতিবেদন: ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন। তবে বিশ্বকাপের বাছাইপর্বের ৩০ সদস্যের দলে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও অ্যাগুয়েরোর। করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। দীর্ঘ […]

Breaking News

Recent Posts